Wednesday, February 11, 2026
HomeScrollMGNREGA থেকে গান্ধীর নাম ‘মুছে ফেলার’ অভিযোগ, বিজেপিকে আক্রমণ তৃণমূলের
Mahatma Gandhi

MGNREGA থেকে গান্ধীর নাম ‘মুছে ফেলার’ অভিযোগ, বিজেপিকে আক্রমণ তৃণমূলের

কড়া ভাষায় নিন্দা তৃণমূলের

নয়াদিল্লি: মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) নাম MGNREGA প্রকল্প থেকে সরানোর চেষ্টাকে “ভারতের ইতিহাস ও দরিদ্র মানুষের উপর আঘাত” বলে কড়া ভাষায় নিন্দা করল তৃণমূল (TMC)। এক বিবৃতিতে বলা হয়েছে, এটি মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুর—উভয়ের আদর্শের প্রতি অবমাননা।

বিরোধী দলের সাংসদরা সংসদে একযোগে প্রতিবাদে শামিল হয়ে মহাত্মা গান্ধী ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তুলে ধরেন। তাঁদের দাবি, দেশের ঐতিহ্য, ত্যাগ ও মূল্যবোধের স্মারক মুছে ফেলার উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

আরও পড়ুন: যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা, হাইকোর্টে তিন জনস্বার্থ মামলা

বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, কেন্দ্র সরকার বেআইনিভাবে পশ্চিমবঙ্গে MGNREGA তহবিল আটকে রেখে লক্ষ লক্ষ গ্রামীণ শ্রমিককে প্রাপ্য মজুরি থেকে বঞ্চিত করেছে। এর পরই প্রকল্পের “আত্মাকে কলুষিত করার” চেষ্টা চলছে বলে অভিযোগ।

বিরোধীদের দাবি, স্বাধীনতা সংগ্রামে কোনও ভূমিকা না থাকা একটি রাজনৈতিক শক্তি ইতিহাস নতুন করে লেখার চেষ্টা করছে। “নিষ্ঠুরতার রাজনীতি যখন শাসনের মূল হাতিয়ার হয়ে ওঠে, তখন সবচেয়ে বেশি মূল্য দিতে হয় ক্ষুধার্ত মানুষকেই”—এমন মন্তব্যও করা হয়েছে ওই বিবৃতিতে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast