Tuesday, March 10, 2026
HomeScrollএসএসসি ভবন থেকে বেরিয়ে কী জানালেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল!

এসএসসি ভবন থেকে বেরিয়ে কী জানালেন যোগ্য শিক্ষকদের প্রতিনিধি দল!

ওয়েব ডেস্ক: ধৈর্যের বাঁধ ভাঙল চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের। আচার্য সদন স্ট্রিটের সামনে অবস্থান বিক্ষোভে চাকরিহারারা। এসএসসি দফতরের সামনে বিক্ষোভ চাকরিহারা শিক্ষকদের। তাদের স্পষ্ট দাবি, ‘যোগ্য-অযোগ্যদের সম্পূর্ণ তালিকা আজই প্রকাশ করতে হবে’ নইলে অবস্থান থেকে তারা বিরত হবেন না বলে জানান তাঁরা।

একদিকে বাইরে যখন অবস্থা নাগালের বাইরে, ঠিক সেই মুহূর্তে চাকরিহারা শিক্ষকদের, ১৩ জনের প্রতিনিধি দল এসএসসি অফিসের ভিতর অবস্থানরত। আলোচনায় বসেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও। কিন্তু আলোচনার পরেই ঘর থেকে বেরিয়ে যান তিনি। সেখানে আরও বেশকিছুক্ষণ শিক্ষকদের ১৩জনের প্রতিনিধি দল সেখানে থেকে বাইরে বেরিয়ে আসেন।

আরও পড়ুন: আজ কি আদৌ প্রকাশ পাবে এসএসসির যোগ্যদের তালিকা?

আর বাইরে বেরিয়ে এসেই যোগ্য শিক্ষকদের ১৩জনের প্রতিনিধি দল জানালেন, এসএসসি চেয়ারম্যান তাঁদের সঙ্গে আলোচনায় জানিয়েছেন আপাতত তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করবে এসএসসি। তবে সেটা আজ নয়। কবে করা হবে সেটাও উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, আজ এসএসসির তরফ থেকে ৩ দফার কাউন্সিলিং লিস্ট প্রকাশ করা হয়েছে, কিন্তু যতক্ষণ না ১২ দফার কাউন্সিলিং লিস্ট সম্পূর্ণ প্রকাশ করে যোগ্য এবং অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, ততক্ষণ, ততদিন পর্যন্ত এসএসসি অফিসের সামনে চাকরিহারারা অবস্থান চালাবেন বলে জানালেন ১৩ জন যোগ্য শিক্ষক।

তবে সূত্র মারফত খবর, আজ যোগ্যদের কোনরকম তালিকা প্রকাশ করছে না এসএসসি। শিক্ষকদের ১৩ জনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার পর এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই কথা জানিয়েছেন তাঁদের বলে দাবি করলেন তাঁরা।

সূত্রের দাবি, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এই বিষয়ে করতে চলেছেন সাড়ে ৯টার সময় সাংবাদিক বৈঠক।

বাইরে হাজারো চাকরিহারারা অবস্থানরত। তাঁদের দাবি, যতক্ষণ না সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে ততক্ষণ পর্যন্ত অবস্থান চলবে। রাতভর তাঁরা অবস্থান করবেন বলে জানান।

উল্লেখ্য, সোমবার যোগ্য-অযোগ্যের নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন বঞ্চিত শিক্ষক-শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, সন্ধ্যা ৬টা , অর্থাৎ ডেডলাইন পেরিয়ে গেলেও এখনও যোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি।

আজ এসএসসির পক্ষ থেকে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ্যের কথা ছিল। কিন্তু আচার্য সদনের ভিতর থেকে খবর আসছে, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁদের বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। শুধু কেন থার্ড কাউন্সেলিং পর্যন্ত পর্যবেক্ষণ প্রকাশ করা হয়েছে, এই দাবি তুলেই বিক্ষোভ দেখান তাঁরা। আর সেই নিয়েই এসএসসি ভবনের সামনে চাকরিহারাদের তুলকালাম।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast