Friday, April 24, 2026
HomeScrollরাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্কে পাল্টা নবান্ন! ‘কোনও প্রোটোকল ভাঙা হয়নি’, শাহের মন্ত্রককে...
Mamata Banerjee

রাষ্ট্রপতির সফর ঘিরে বিতর্কে পাল্টা নবান্ন! ‘কোনও প্রোটোকল ভাঙা হয়নি’, শাহের মন্ত্রককে রিপোর্ট

কেন্দ্রকে বিস্তারিত জবাব দিল নবান্ন

কলকাতা: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সাম্প্রতিক উত্তরবঙ্গ সফর ঘিরে ওঠা প্রোটোকল বিতর্কে এবার কেন্দ্রকে বিস্তারিত জবাব দিল নবান্ন (Nabanna)। রাজ্যের তরফে স্পষ্ট জানানো হয়েছে, রাষ্ট্রপতির সফরে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি। সফরের পুরো ঘটনাক্রম, প্রশাসনিক সিদ্ধান্ত এবং প্রাসঙ্গিক নথি সংযুক্ত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটি রিপোর্ট পাঠানো হয়েছে।

সূত্রের খবর, রবিবার রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহনের কাছে এই রিপোর্ট পাঠান। সেখানে রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফর সংক্রান্ত প্রতিটি পর্যায়ের তথ্য এবং প্রশাসনের নেওয়া পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ফের মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা, উঠল ‘গো ব্যাক’ স্লোগান!

গত শনিবার আন্তর্জাতিক আদিবাসী ও সাঁওতাল সম্মেলনে যোগ দিতে উত্তরবঙ্গে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই সফর ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, রাষ্ট্রপতির সফরের ক্ষেত্রে নির্দিষ্ট প্রোটোকল মানা হয়নি। এই অভিযোগ তুলে রাজ্য সরকারের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

নবান্নের পাঠানো রিপোর্টে বলা হয়েছে, সফরের সময় প্রোটোকলের কোনও নির্দেশই অমান্য করা হয়নি। এমনকী রাষ্ট্রপতি যে অনুষ্ঠানে যোগ দেন, তার স্থান পরিবর্তনের বিষয়টিও আগেই কেন্দ্রকে জানানো হয়েছিল। ওই দিনের সম্পূর্ণ ঘটনাক্রম এবং প্রশাসনিক সিদ্ধান্তের নথিও রিপোর্টে সংযুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকা নিয়েও প্রশ্ন তুলেছিল কেন্দ্র। সেই প্রসঙ্গেও রিপোর্টে ব্যাখ্যা দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, তিনি রাষ্ট্রপতির রাজ্য সফরের বিষয়ে অবহিত থাকলেও সংশ্লিষ্ট অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর কাছে ছিল না।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির সচিবালয় এবং নবান্নের মধ্যে নথি আদানপ্রদানের মাধ্যমে স্বাগত ও বিদায় জানাতে কারা উপস্থিত থাকবেন, তা আগেই ঠিক করা হয়েছিল। সেই ‘লাইনআপ’-এ যাঁদের নাম ছিল, তাঁরাই নির্ধারিত সময় উপস্থিত ছিলেন। ওই তালিকায় মুখ্যমন্ত্রীর নাম ছিল না বলেই দাবি রাজ্যের।

এছাড়াও জানা গিয়েছে, সফরের আগে ৫ মার্চ রাষ্ট্রপতির সচিবালয়ের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেছিলেন। তখন আয়োজক বেসরকারি সংস্থার প্রস্তুতি নিয়ে উদ্বেগের কথাও জেলা প্রশাসনের তরফে লিখিতভাবে জানানো হয়েছিল। পুরো বিষয়টি এখন কেন্দ্র-রাজ্যের মধ্যে প্রশাসনিক স্তরে পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS toto togel slot slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto https://josephmellot.com/nos-vins/ https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker benteng786 situs slot gacor idn poker toto slot