Wednesday, April 8, 2026
Homeউদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আহমেদাবাদ যাচ্ছেন শাহ

উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, আহমেদাবাদ যাচ্ছেন শাহ

ওয়েব ডেস্ক: গুজরাতের অহমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল একটি যাত্রীবাহি বিমান (Ahmedabad Plane Crash)। বৃহস্পতিবার দুপুর ১ টার কিছু পর সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। ভেঙে পড়ার পরমুহূর্তে বিস্ফোরণ ঘটে। বিমানে থাকা ২৪৩ জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, সেই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। তিনি এই বিমানে চেপে লন্ডনে যাচ্ছিলেন বলেই খবর মিলেছে। ফলে সেখান থেকে তার বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে।ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি লেখেন, ‘আমদাবাদের দুর্ঘটনায় আমি হতবাক এবং দুঃখিত। এই যন্ত্রণা ভাষায় প্রকাশ সম্ভব নয়। বিমান দুর্ঘটনা নিয়ে অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন নায়ডুর (Minister Rammohan Naidu) সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রুত পদক্ষেপ করতে নায়ডুকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অমিত শাহের (Amit Shah) সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর। শাহকে আহমেদাবাদ যাওয়ার নির্দেশ দিলেন মোদি।

বিমান দুর্ঘটনার পরই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকে ফোন করে গোটা বিষয়টি জানতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কথা হয় প্রধানমন্ত্রীর। অমিত শাহকে আমদাবাদ যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিমান পরিবহণমন্ত্রীকেও আমদাবাদ যাওয়ার জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, শীঘ্রই আমদাবাদ যেতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমান সম্পর্কিত বিশেষজ্ঞ টিমও যাচ্ছে আমদাবাদে।  ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Chief minister Bhupendra Patel)।  গু

আরও পড়ুন:দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, বিমানকর্মীদের তালিকা প্রকাশ্যে

বিমান ভেঙে পড়ার আগে এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি)-কে বিপদাবার্তা পাঠিয়েছিল ফ্লাইটরাডা২৪-এর তথ্য অনুযায়ী, পাইলটের কাছ থেকে বিপদবার্তা পেয়ে এটিসি যোগাযোগের চেষ্টা করে। এক মিনিটেরও কম সময়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এটিসি-র সঙ্গে। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, ভেঙে পড়ার আগে বিমানটি মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় ছিল। জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের ইউজি হোস্টেলের মেসের ছাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমান দুর্ঘটনায় ২০ জন জুনিয়র ডাক্তারেরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। গুজরাত সরকার সমস্ত হাসপাতালগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে।

গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ২০০ বেশি দমকলের ইঞ্জিন উপস্থিত। বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মেঘানিনগরে জেরে কলকাতা থেকে আমদাবাদগামী বিমানের উড়ান স্থগিত। দমকল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে গ্রিন জোন করা হয়েছে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto