Thursday, April 9, 2026
Homeস্নাতকে ভর্তির প্রক্রিয়া কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

স্নাতকে ভর্তির প্রক্রিয়া কবে শুরু, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা: দ্রুত শুরু হবে কলেজে ভর্তির (WB College Admission) প্রক্রিয়া, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, চলতি মাসের ১৭ তারিখ ছাত্র-ছাত্রীদের জন্য খুলবে কেন্দ্রীয় পোর্টাল। জানা যাচ্ছে, এই পোর্টালের মাধ্যমে ১৭ টি বিশ্ববিদ্যালয়ের ৪৬০ টি সরকারি ও সরকার পোষিত কলেজে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা।

গত ৭ মে রাজ্যে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তারপর দীর্ঘ একমাস কেটে গিয়েছে। কিন্তু এখনও কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। কলেজগুলিতে স্নাতকে ভর্তি শুরু না হওয়ায় ছাত্রছাত্রী, অভিভাবকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দেয়। জানা গিয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) সার্টিফিকেট সংক্রান্ত আইনি জটিলতার কারণে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে পারেনি রাজ্য সরকার। তবে চলতি মাসের প্রথমদিকে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওবিসি সংরক্ষণ বিল পাশ হওয়ায় কলেজগুলিতে ভর্তি প্রক্রিয়া অনেকটা এগিয়েছে বলে খবর। ২০২৪ সালে ১৯ জুন থেকে কলেজগুলিতে স্নাতকে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল। চালু হয়েছিল অনলাইন পোর্টাল।

আরও পড়ুন: রথযাত্রা নিয়ে আজ নবান্নে বৈঠক করবেন মমতা, কী কী বিষয়ে আলোচনার সম্ভাবনা, দেখুন বড় আপডেট

কলেজে ভর্তির (WB College Admission) প্রক্রিয়া শুরু কবে থেকে, মঙ্গলবার এনিয়ে বিধানসভা অধিবেশনে প্রশ্নের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী। কাজে দেরি হচ্ছে, এই অভিযোগও তোলেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। জবাবে শিক্ষামন্ত্রী পালটা বলেন, “কলেজে ভর্তির প্রক্রিয়া ঠিক সময়েই শুরু হবে। গত বছর ভর্তির অনলাইন পোর্টাল চালু হয়েছিল ১৯ জুন। এবছর এখন ১০ তারিখ। ইউজিসির গাইডলাইন অনুযায়ী নির্দিষ্ট শিক্ষাবর্ষ মেনেই অনলাইন ভর্তি চালু হবে। এখনও শিক্ষাবর্ষ শুরু হয়নি। আশা করছি, ১৯ তারিখের মধ্যে অনলাইন পোর্টাল চালু করা যাবে।” ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৭ তারিখ প্রেস কনফারেন্সের মাধ্যমে চালু করা হবে কেন্দ্রীয় পোর্টাল। ওইদিন বিকেল চারটে থেকে আবেদন করতে পারবেন ছাত্রছাত্রীরা।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto