Thursday, April 9, 2026
Homeতৎপর ভারতীয় সেনা, আহমেদাবাদে কীভাবে চলছে উদ্ধারকাজ?

তৎপর ভারতীয় সেনা, আহমেদাবাদে কীভাবে চলছে উদ্ধারকাজ?

ওয়েব ডেস্ক: ক্রু সদস্য সহ ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) ড্রিমলাইনার বিমান। বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) মেঘানি নগর এলাকায় বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসকদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই একযোগে উদ্ধার কাজে নামে কেন্দ্র ও রাজ্য সরকার।

জানা গিয়েছে, আহমেদাবাদের দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে (Rescue Operation) ভারতীয় সেনার (Indian Army) প্রায় ১৩০ জন সদস্যের একটি বিশেষ দলকে মোতায়েন করা হয়েছে। এই দলে রয়েছেন চিকিৎসক, প্যারামেডিক, কুইক অ্যাকশন টিম, ফায়ার-ফাইটার এবং প্রোভোস্ট স্টাফরা। উদ্ধার কাজের জন্য ব্যবহার করা হচ্ছে জেসিবি এবং অন্যান্য ভারী যন্ত্রপাতি। পাশাপাশি, আহতদের চিকিৎসার জন্য দুর্ঘটনাস্থলের কাছাকাছি মিলিটারি হাসপাতালকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আরও পড়ুন: ককপিটে ২ অভিজ্ঞ পাইলট, তাও কীভাবে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান?

এছাড়াও দুর্ঘটনাস্থলে সিআরপিএফ-এর (CRPF) ১০০ নম্বর ব্যাটালিয়নের র‌্যাপিড অ্যাকশন ফোর্স এবং গান্ধীনগরের গ্রুপ সেন্টারের প্রায় ১৫০ জন জওয়ানকে মোতায়েন করা হয়েছে। তাঁরা ত্রাণ ও উদ্ধার কার্যে সহায়তা করছে। এদিকে গুজরাত সরকারের উদ্যোগে গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (NDRF) তিনটি দল থেকে মোট ৯০ জন সদস্যকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

ডিজিসিএ (DGCA) জানিয়েছে, বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করেছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় একজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। তবে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির আসল ছবিটা এখনও পরিষ্কার নয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto