Sunday, March 1, 2026
Homeবিমান দুর্ঘটনায় মৃত কানাডার ভারতীয় চিকিৎসক

বিমান দুর্ঘটনায় মৃত কানাডার ভারতীয় চিকিৎসক

ওয়েব ডেস্ক: টেক অফের কিছুক্ষনের মধ্যেই আহেমেদাবাদ বিমানবন্দরের (Ahmedabad Airport) কাছে সিভিল হাসপাতালের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়া (Air India) যাত্রীবাহী বিমান। লণ্ডনগামী ওই বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। যার মধ্যে প্রাণে বেঁচেছেন মাত্র ১ জন। আর ওই বিমানেই ছিলেন নিরালি সুরেশকুমার প্যাটেল (Nirali sureshkumar Patel)। কানাডায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত দন্ত চিকিৎসক ছিলেন তিনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানটি আহমেদাবাদের (Ahmedabad Plane Crash) মেঘানি নগর এলাকায় বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসকদের হোস্টেলের ওপর ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনার পরপরই একযোগে উদ্ধার কাজে নামে কেন্দ্র ও রাজ্য সরকার। বিমানটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে বিমানবন্দর থেকে টেক অফ করেছিল। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের কাছাকাছি এলাকায় সেটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় একজন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন বলে জানা গিয়েছে। শুক্রবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সিভিল হাসপাতালে গিয়ে কথা বলেন আহতদের সঙ্গে।

আরও পড়ুন: বিমান দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার অক্ষত অবস্থায় শ্রীমদ্ভগবদ গীতা

গোটা ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন সামনে আসছে। কিন্তু মৃত ব্যাক্তিদের ছবি যেন স্মৃতিতে ভাসছে। সেরকমই পরিচিতদের স্মৃতিচারণায় ফিরে আসছে ৩২ বছরের নিরালির হাসিখুশি মুখটা। গুজরাটে পরিবারের সঙ্গে দেখা করতে এসেছিলেন নিরালি। এদিকে কানাডায় রয়েছেন তাঁর স্বামী ও দুই সন্তান। কিন্তু কে জানত আর ফেরা হবে না! আহমেদাবাদের সরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক হওয়ার পথে নানা বিনামূল্যের ডেন্টাল ক্যাম্পে নিখরচায় পরিষেবা দিতেন তিনি। হাসিখুশি স্বভাবের জন্য সকলের কাছে পরিচিত ছিলেন। তার স্বামী বলেন, তিনি এখন কথা বলার অবস্থাতেই নেই। তিনি যত দ্রুত সম্ভব ভারতে আসবেন।

দেখুন অন্য খবর

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola