Thursday, April 9, 2026
Homeবিমান দুর্ঘটনায় নিহতদের ১ কোটি টাকা করে দেবে টাটা গোষ্ঠী

বিমান দুর্ঘটনায় নিহতদের ১ কোটি টাকা করে দেবে টাটা গোষ্ঠী

ওয়েব ডেস্ক: আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় (Ahmedabad Plane Crash) নিহত প্রত্যেক মৃত ব্যক্তির পরিবারকে ১ কোটি টাকা করে দেওয়ার ঘোষণা করল টাটা গোষ্ঠী (Tata Group)।

বৃহস্পতিবার বিমানবন্দর থেকে টেক অফের কয়েকমিনিটের মধ্যেই ভেঙে পড়ে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়া ড্রিমলাইনার বিমান। ডাক্তারি পড়ুয়াদের আবাসনের উপর ভেঙে পড়ে লন্ডনগামী এই বিমান। দুর্ঘটনার সময় বিমানে ছিলেন ২৪২ জন। তাঁদের মধ্যে অনেকেরই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুলে দেখা হবে বিমানের ‘ব্ল্যাক বক্স’। সেখানেই রয়েছে অজানা সব তথ্য।

আরও পড়ুন: ককপিটে ২ অভিজ্ঞ পাইলট, তাও কীভাবে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান?

ডিজিসিএ সূত্রে খবর, বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের বিমানটি দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গিয়েছিল। মাত্র এক মিনিট পর, ১টা ৩৯ মিনিটে, পাইলট এটিসিকে ‘মে ডে কল’ পাঠান বলে জানা গিয়েছে। ‘মে ডে কল’ সাধারণত মারাত্মক বিপদের সংকেত হিসেবে ব্যবহৃত হয়। এরপর থেকেই বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে এটিসি।

এটিসি আরও জানায়, ‘মে ডে’ কলের পর বিমানটি ৬২৫ ফুট উচ্চতা থেকে প্রতি মিনিটে ৪৭৫ ফুট গতিতে নিচের দিকে নামতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেটি মেঘানি নগর এলাকায় ভেঙে পড়ে। প্রাথমিকভাবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করে তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto