Monday, February 16, 2026
Homeআমেরিকার ‘গ্রিন সিগন্যাল’, এবার দেশ ছাড়ছেন জেলেনস্কি?

আমেরিকার ‘গ্রিন সিগন্যাল’, এবার দেশ ছাড়ছেন জেলেনস্কি?

ওয়েব ডেস্ক: গ্রিন সিগন্যাল দিয়েছে আমেরিকা, রাশিয়ার সঙ্গে যুদ্ধে কোণঠাসা হয়ে এবার দেশ ছাড়ছেন ভোলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelensky)! সম্প্রতি এই বিস্ফোরক দাবি করলেন ইউক্রেনের (Ukraine) প্রাক্তন প্রধানমন্ত্রী মাইকোলা আজারভ (Mykola Azarov)। তাঁর দাবি, মাথার উপর থেকে ওয়াশিংটনের হাত সরে যাওয়ার পর জেলেনস্কির সামনে আর কোনও রাস্তা নেই। তাই এই অবস্থায় দেশত্যাগ ছাড়া আর কোনও উপায় নেই ইউক্রেনের প্রেসিডেন্টের সামনে।

যদিও আজারভের এই দাবি নিয়ে এখনও কোনও জবাব আসেনি জেলেনস্কির তরফে। তিনি কি সত্যিই দেশ ছাড়তে চলেছেন? তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে আজারভের এই মন্তব্য সামনে আসতেই সরগরম হয়েছে কিয়েভের রাজনৈতিক মহল। জেলেনস্কির ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা জল্পনা। কারণ যুদ্ধের আবহে প্রাক্তন প্রধানমন্ত্রীর এমন দাবি ইউক্রেনবাসীর মনে সরকারের প্রতি অনিশ্চয়তা তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: লস অ্যাঞ্জেলেসে ৭০০ মেরিন মোতায়েন করবে পেন্টাগন

প্রসঙ্গত, ২০১৪ সালে ইউক্রেনের রাজপথে বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার সময় মাইকোলা আজারভ রাশিয়াপন্থী হিসেবে পরিচিত হয়ে পড়েন। সেই সময়ই তিনি দেশ ত্যাগ করেন। সেই কারণে এই আবহে আজারভের এই মন্তব্য নিয়েও ইউক্রেনের রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক। কেউ কেউ এটিকে প্রাক্তন রাশিয়াপন্থী নেতার ‘রাজনৈতিক প্রোপাগান্ডা’ হিসেবে দেখছেন।

এই মুহূর্তে একাধিক গুরুত্বপূর্ণ ফ্রন্টে প্রবল সংঘর্ষের দিকে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict)। এমন পরিস্থিতিতে ইউক্রেনীয় নেতৃত্বে যদি বড় রদবদলের সম্ভাবনা তৈরি হয়, তাহলে তা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলেই আশঙ্কা আন্তর্জাতিক মহলের।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot