Sunday, March 15, 2026
Homeযুদ্ধবিরতি নিয়ে কী বললেন খামেনি?

যুদ্ধবিরতি নিয়ে কী বললেন খামেনি?

ওয়েব ডেস্ক: কোথায় সংঘর্ষবিরতি! ইজরায়েলের (Israel) উপর একের পর এক হামলা জারি রেখেছে ইরান (Iran)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) দাবিতে সবাই ভেবেছিলেন অবশেষে যুদ্ধ থামল। তবে কোথায় কী! ইজরায়েলকে লক্ষ্য করে ধেয়ে আসছে ইরানের ব্যালেস্টিক মিসাইল। হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে তিনজন সাধারণ নাগরিক।

আরও পড়ুন: ইরানের হামলায় বেকায়দায় ট্রাম্প?

সোমবার রাতে ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প জানান, ‘শুভেচ্ছা সকলকে। ইরান ও ইজরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ‘যুদ্ধবিরতির সময়, দুই দেশই একে অন্যের প্রতি শান্তিপূর্ণ এবং শ্রদ্ধাশীল থাকবে। এই ধারণার উপর ভিত্তি করে যে সবকিছু যেমনটি করা উচিত তেমনভাবে কাজ করবে, যা তা করবে। আমি উভয় দেশ, ইজরায়েল এবং ইরানকে অভিনন্দন জানাতে চাই। কারণ তাদের ‘১২ দিনের যুদ্ধ’ নামক সহনশীলতা, সাহস এবং বুদ্ধিমত্তার অবসান ঘটেছে। এটি এমন একটি যুদ্ধ যা বছরের পর বছর ধরে চলতে পারত এবং সমগ্র মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত, কিন্তু তা হয়নি, এবং কখনও হবেও না!’

তবে পোস্টের পরেও ইরান হামলা জারি রাখে। তাদের তরফে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধবিরতি নিয়ে কোনও চুক্তি হয়নি। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির দাবি, ইজরায়েল ও ইরানের মধ্যে এখনও পর্যন্ত কোনও যুদ্ধবিরতির বিষয়ে কোনও চুক্তি হয়নি। তাঁর দাবি, ইজরায়েলই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে। উল্টোটা নয়। তিনি আরও বলেন, ইজরায়েল হামলা বন্ধ করলে ইরানও হামলা করবে না।

দেখুন আরও খবর:

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88