Sunday, March 15, 2026
Homeইরান-ইজরায়েল যুদ্ধে কেন সরাসরি জড়াচ্ছে না আমেরিকা?

ইরান-ইজরায়েল যুদ্ধে কেন সরাসরি জড়াচ্ছে না আমেরিকা?

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইজরায়েল-ইরান সংঘর্ষের (Israel-Iran Conflict) আঁচ গিয়ে পড়ছে ডোনাল্ড ট্রাম্পের নিজের ঘরেই। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাত্র ছ’মাসের মধ্যেই তাঁর নেওয়া সিদ্ধান্তে প্রশ্ন উঠছে নিজের দলের মধ্যেই। রিপাবলিকান পার্টির একাধিক ডানপন্থী নেতা ট্রাম্পকে কড়া বার্তা দিয়েছেন—এই যুদ্ধে ইজরায়েলের পাশে দাঁড়ানো মানে যুক্তরাষ্ট্রকে অনর্থক বিপদের মুখে ফেলা।

এই নেতারা প্রশ্ন তুলছেন, কেন ট্রাম্প ইজরায়েলকে ইরানে হামলার আগে আটকাননি? কেন আগেভাগে কোনও নিষেধাজ্ঞা জারি করলেন না? তাঁদের আশঙ্কা, ইজরায়েলের পাশে দাঁড়িয়ে ট্রাম্প যদি কোনও প্রত্যক্ষ বা পরোক্ষ যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে তাঁর শান্তির প্রতিশ্রুতি ভেঙে যাবে।

আরও পড়ুন: সবচেয়ে বড় হামলা ইরানের, ধুলোয় মিশল ইজরায়েলি গোয়েন্দা অফিস

অথচ জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বলেছিলেন, তিনি রাশিয়া-ইউক্রেন সহ সমস্ত যুদ্ধ বন্ধ করতে চান। তিনি বিশ্বে শান্তি ফেরাতে চান। কিন্তু সেই প্রতিশ্রুতির ছ’মাসের মধ্যেই ইরান-ইজরায়েল সংঘর্ষে জড়িয়ে পড়ার পথে মার্কিন যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, যে কোনও সময় শুরু হতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধ। আর তাতে মার্কিন সেনার অংশগ্রহণও অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে।

রিপাবলিকান শিবিরের একাংশের মতে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগান এই সিদ্ধান্তে ফিকে হয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়ালে মার্কিন স্বার্থ সুরক্ষিত হবে না—বরং ক্ষতির মুখে পড়বে অর্থনীতি ও সেনাবাহিনী। বিশেষ করে এই সময়ে সরাসরি যুদ্ধে নামা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক ব্যয়বহুল হতে পারে।

এই যুদ্ধের অন্য দিকেও নজর দিচ্ছেন পর্যবেক্ষকেরা। মুসলিম দেশগুলি যদি এই সংঘাতে প্রতিক্রিয়া দেখায়, তবে বিশ্বজুড়ে তেলের দাম আকাশছোঁয়া হতে পারে। আর তাতে মার্কিন ডলারও পড়তে শুরু করবে। শুধু তাই নয়, চিন ও রাশিয়া, যারা ইরানের দীর্ঘদিনের মিত্র, তারা এই পরিস্থিতিতে নিশ্চুপ থাকবে না। এখনই ইজরায়েলে হামলার তীব্র নিন্দা করেছে বেজিং ও মস্কো। যুদ্ধ তীব্র হলে তাদের সামরিক প্রতিক্রিয়াও আসতে পারে।

এই পরিস্থিতিতে আমেরিকাও যুদ্ধের ছায়ায় ঘেরা পড়তে পারে। ট্রাম্প প্রশাসনের মধ্য থেকেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, এতগুলো পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে বিশ্বজুড়ে তৈরি হতে পারে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি। যার পরিণাম ভয়ংকর হতে পারে গোটা মানবজাতির জন্যই।

দেখুন আরও খবর : 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot