Tuesday, July 14, 2026
HomeScrollভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’, তাঁকে আউসগ্রামে প্রার্থী করল বিজেপি
WB BJP Candidate List

ভোটার তালিকায় নামের পাশে লেখা ‘বিচারাধীন’, তাঁকে আউসগ্রামে প্রার্থী করল বিজেপি

বিজেপি প্রার্থী কলিতা মাঝির নাম প্রকাশের পর শুরু রাজনৈতিক চাপানউতোর

পূর্ব বর্ধমান: রবিবার রাজ্যের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election 2026) নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (Election Commission)। সোমবার প্রথম দফার ১৪৪ আসনের প্রার্থী তালিকা (WB BJP Candidate List) প্রকাশ করেছে বিজেপি। আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাঝি (BJP Candidate Kalita Maji)। বিজেপি প্রার্থীর নাম ভোটার তালিকায় ‘আণ্ডার অ্যাডজুডিকেশন’।

প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই দফায় ১৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছেন শুভেন্দু অধিকারী, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পলের মতো প্রার্থীদের। বিজেপির এবারের প্রার্থী তালিকার চমক হল নন্দীগ্রাম এবং ভবানীপুর। দুই আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আউসগ্রাম বিধানসভায় পুনরায় বিজেপি প্রার্থী করা হয়েছে কলিতা মাঝিকে। কলিতা পেশায় পরিচারিকা। ২০২১-এর বিধানসভা ভোটে তাঁকে প্রার্থী করে চমকে দিয়েছিল বিজেপি। কিন্তু তৃণমূলের অভেদানন্দ থান্ডারের কাছে পরাজিত হন তিনি। আর এই কলিতা মাজির নাম রয়েছে নির্বাচন কমিশনের বিচারাধীন ভোটারের তালিকায়।

আরও পড়ুন: নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা জারি কমিশনের

এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্যই তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। তারা সাত বোন ছয় বোনের নাম ভোটার তালিকায় থাকলেও শুধুমাত্র তার নাম বিচারাধীন ভোটার তালিকায় রয়েছে। নির্বাচন কমিশনের কাছে সমস্ত রকম নথি জমা দিয়েছেন। আশা করছেন খুব শীঘ্রই তার নাম টিও ভোটার তালিকায় উঠবে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কমিশন বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে বলে তোপ দেগেছে তৃণমূল (TMC)।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto