HomeScrollবোমাতঙ্কে ইতালিতে ৩০০ স্কুল খালি! ‘মিসোজিনিস্তান’-এর নামে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য
Italy

বোমাতঙ্কে ইতালিতে ৩০০ স্কুল খালি! ‘মিসোজিনিস্তান’-এর নামে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য

বুধবার একযোগে বোমা হামলার হুমকি পাওয়ার পর পড়ুয়াদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ওয়েব ডেস্ক : একসঙ্গে ৩০০টি স্কুলে বোমা হামলার হুমকি ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল ইতালিতে (Italy)। বুধবার দেশের বিভিন্ন প্রান্তের স্কুলগুলিতে একই ধরনের হুমকি ইমেল পৌঁছয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দ্রুত স্কুলগুলি খালি করে পড়ুয়া ও শিক্ষকদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। ইতালির শিক্ষামন্ত্রী জিউসেপ্পে ভালদিতারা জানিয়েছেন, এখনও পর্যন্ত অন্তত ৩০০টি স্কুল এই হুমকির আওতায় এসেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা রয়েছে।

ঘটনার পর অভিভাবকদের আশ্বস্ত করতে স্কুলগুলির তরফে বার্তা পাঠানো হয়। রোমের একটি স্কুলের পক্ষ থেকে জানানো হয়, দেশজুড়ে বোমা হামলার সতর্কবার্তা পাওয়ার পর সমস্ত পড়ুয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের নজরদারিতেই রয়েছে তারা। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।

আরও খবর :  চিনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ! বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার এনভিডিয়া প্রধান জেনসেন হুয়াংয়ের

হুমকি ইমেলের শেষে স্বাক্ষর ছিল ‘মিখাইল আন্দ্রোপভ’। নিজেকে ‘ভিলায়াত অফ মিসোজিনিস্তান’-এর নেতা বলে পরিচয় দিয়েছে ওই ব্যক্তি। তবে এই পরিচয়ের সত্যতা বা হুমকির পিছনে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। রোম পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ইউরোপের বিভিন্ন দেশে সাম্প্রতিক সময়ে তথাকথিত ‘হাইব্রিড ওয়ারফেয়ার’ বা ছায়াযুদ্ধের আশঙ্কা বাড়ছে। এই ধরনের হামলায় সরাসরি সামরিক সংঘর্ষের বদলে সাইবার আক্রমণ, ভুয়ো সতর্কবার্তা এবং গুরুত্বপূর্ণ পরিষেবায় বিঘ্ন ঘটানোর মতো কৌশল ব্যবহার করা হয়। এর আগে ইউরোপে সুপারমার্কেট, রক্তের ব্যাঙ্ক, বিমান চলাচল ব্যবস্থা এবং টেলিভিশন সম্প্রচার কেন্দ্রকে লক্ষ্য করে একাধিক নিরাপত্তা হুমকির ঘটনা সামনে এসেছে। ইতালির স্কুলগুলিতে পাঠানো ইমেলও সেই বৃহত্তর নিরাপত্তা উদ্বেগের আবহে নতুন করে চাঞ্চল্য তৈরি করেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News