HomeScrollআদালতের অবমাননার মামলায় নিয়োগে সিলমোহর! ৭৯ শিক্ষকের চাকরি ফেরাতে বিজ্ঞপ্তি এসএসসির
SSC

আদালতের অবমাননার মামলায় নিয়োগে সিলমোহর! ৭৯ শিক্ষকের চাকরি ফেরাতে বিজ্ঞপ্তি এসএসসির

২০১৬ সালের নিয়োগ জটিলতায় চাকরি হারিয়েছিলেন তাঁরা। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার নিয়োগের অপেক্ষায় সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকারা।

ওয়েব ডেস্ক : ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় চাকরি হারানো ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার জন্য অবশেষে আশার আলো। তাঁদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে দীর্ঘদিনের আইনি লড়াই এবং কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া আদালত অবমাননার মামলা।

মামলাকারী ৭৯ জনের পক্ষের আইনজীবী আশীস কুমার চৌধুরী আদালতে দাবি করেন, তাঁরা একই নিয়োগ পরীক্ষায় একাধিক বিভাগে সফল হয়েছিলেন। আপার প্রাইমারি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ স্তরের চূড়ান্ত মেধাতালিকাতেও ছিল তাঁদের নাম। কিন্তু দুটি উচ্চতর স্তরে আগে নিয়োগ হয়ে যাওয়ায় সেখানে কাজে যোগ দেন তাঁরা। ফলে আপার প্রাইমারির কাউন্সেলিংয়ে আর যাওয়া হয়নি। পরবর্তীতে ২০১৬ সালের নিয়োগে নিযুক্ত প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কার্যকর হলে এই ৭৯ জনও বিপাকে পড়েন।

আরও খবর :  ২০২৬-এ মিলল না স্বস্তি! বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি কবে? সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে অপেক্ষায় রাজ্য সরকারি কর্মীরা

মামলাকারীদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর বক্তব্য, এই ৭৯ জনই যোগ্য শিক্ষক এবং তাঁদের বিরুদ্ধে কোনও অনিয়মের অভিযোগ ছিল না। এসএসসির গাফিলতির কারণেই তাঁদের চাকরি হারাতে হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে যোগ্য ও অভিযোগমুক্ত প্রার্থীদের পুরনো চাকরিতে ফেরার সুযোগের কথা উল্লেখ করে তাঁরা কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন। এর পর বিচারপতি সৌগত ভট্টাচার্য সমস্ত দিক খতিয়ে দেখে তাঁদের কাউন্সেলিংয়ের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।

কিন্তু সেই নির্দেশের পরেও কমিশন পদক্ষেপ না করায় আদালত অবমাননার মামলা দায়ের হয়। শুনানিতে শূন্যপদের হিসাব যাচাই করে ছ’সপ্তাহের মধ্যে চূড়ান্ত নিয়োগের প্রতিশ্রুতি দেয় এসএসসি। আদালতে মুচলেকাও জমা দেয় কমিশন। অবশেষে সেই আশ্বাস মেনেই ৭৯ জনের চাকরি ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।

[youtube-feed feed=1]
Read More

Latest News