HomeScrollহাইজ্যাক অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান
Air India Flight Receives Hijack Alert

হাইজ্যাক অ্যালার্ট ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, আইসোলেশন বে-তে এয়ার ইন্ডিয়ার বিমান

মুম্বইগামী এআই ৭৭২ বিমানের পাইলটের সতর্কবার্তায় কলকাতা বিমানবন্দরে তৎপরতা। বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত বার্তা লেখা ছিল বলে অনুমান।

ওয়েব ডেস্ক : কলকাতা বিমানবন্দর থেকে উড়ানের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময়ই এয়ার ইন্ডিয়ার (Air India) একটি বিমানকে ঘিরে তৈরি হল নিরাপত্তা উদ্বেগ। বুধবার সকালে মুম্বইগামী এআই ৭৭২ বিমানের পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) হাইজ্যাক অ্যালার্ট পাঠান। এই বার্তা পাওয়ার পরেই দ্রুত পদক্ষেপ করেন বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা। বিমানটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আইসোলেশন বে-তে।

বিমানটি এয়ারবাস এ৩২০ নিও মডেলের। উড়ানের আগে আচমকা পাইলটের কাছ থেকে সতর্কবার্তা আসায় বিমানবন্দরে নিরাপত্তা সংক্রান্ত তৎপরতা শুরু হয়। কী কারণে এই অ্যালার্ট পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও যাত্রীকে ঘিরে সমস্যা তৈরি হয়েছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।

আরও খবর :  মুম্বই যাওয়ার আগেই বিমানবন্দরে গ্রেফতার পরেশরাম দাস! ধর্ষণের অভিযোগে পুলিশের জালে তৃণমূল বিধায়ক

সূত্রের খবর, বিমানের শৌচাগারের আয়নায় হাইজ্যাক সংক্রান্ত কোনও বার্তা লেখা ছিল। তবে এ নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। সতর্কবার্তা পাওয়ার পরেই বিমানটিকে মূল পার্কিং এলাকা থেকে সরিয়ে নির্দিষ্ট আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। সেখানে বিমানের ভিতর ও বাইরে প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা চালানোর ব্যবস্থা করা হয়েছে। কোনও সন্দেহজনক বস্তু বা পরিস্থিতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা।

[youtube-feed feed=1]
Read More

Latest News