HomeBig newsঅসমে ট্রেন দুর্ঘটনার পর চালু জরুরি হেল্পলাইন, শিয়ালদহ থেকে গুয়াহাটি—রইল সব নম্বর
Sairang Express Derails in Assam

অসমে ট্রেন দুর্ঘটনার পর চালু জরুরি হেল্পলাইন, শিয়ালদহ থেকে গুয়াহাটি—রইল সব নম্বর

কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে দুর্ঘটনা, আহত একাধিক যাত্রী। শিয়ালদহ-সহ একাধিক স্টেশনে চালু হেল্পডেস্ক, যাত্রীদের উদ্ধারে তৎপর রেল।

ওয়েব ডেস্ক : অসমে বড়সড় রেল দুর্ঘটনা। লাইনচ্যুত হয়েছে কলকাতা থেকে মিজোরামের আইজলগামী সাইরং এক্সপ্রেসের (১৩১২৫) (Sairang Express ) ইঞ্জিন-সহ ছটি কামরা । বুধবার সকালে কামরূপ জেলার দিগারু স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরেই শুরু হয়েছে উদ্ধারকাজ। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল।

ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে বাংলার বেশ কয়েকজন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা। যাত্রীদের শারীরিক অবস্থা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে বিভিন্ন স্টেশনে হেল্পডেস্ক চালু করেছে রেল।

শিয়ালদহ থেকে আলিপুরদুয়ার, একাধিক স্টেশনে হেল্পডেস্ক

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের পরিবারের সুবিধার্থে শিয়ালদহ স্টেশনে বিশেষ হেল্পডেস্ক খোলা হয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার জংশন, গুয়াহাটি এবং লামডিং স্টেশনেও যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। রেলকর্মীরা হেল্পডেস্কের মাধ্যমে যাত্রীদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দেওয়ার কাজ করছেন।

আরও খবর :  ৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড সরকারি কর্মী! আলাদা নির্দেশের প্রয়োজন নেই, জানাল সুপ্রিম কোর্ট

জেনে নিন জরুরি হেল্পলাইন নম্বর

শিয়ালদহ স্টেশন:
০৩৩-২৩৮৩ ৩৩২৬
০৩৩-২৩৫০ ৯৬৪৩

আলিপুরদুয়ার জংশন:
৯০০২০৫২৯৫৭
৯০৪৬২২৬৬৩৫
০৩৫৬৪ ২৫৩৪৯৮ (১০৭২)
০৩৫৬৪ ২৭০৮৭০ (১০৭২)
০৩৫৬৪ ২৭০৮৭১ (১০৭২)
০৩৫৬৪ ২৫২৪৯৮ (১০৭২)

লামডিং:
০৩৭৬৪ ২৬৩৮৫৮
০৩৭৬৪ ২৬৫৯৫৮
০৩৭৬৪ ২৬৩৮৩১

লামডিং সিকিউরিটি হেল্পলাইন:
০৩৬৭৪ ২৬৩২৬৮
০৩৭৬৪ ২৬৫৯৪৯
০৩৬৭৪ ২৬৫৯৫০

গুয়াহাটি:
০৩৬১ ২৭৩১৬২১
০৩৬১ ২৭৩১৬২২
০৩৬১ ২৭৩১৬২৩

রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ট্রেনের বাকি যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি যাত্রীদের ফিরিয়ে আনার জন্যও উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার দুপুরে শিয়ালদহ থেকে একটি বিশেষ ট্রেন অসমের উদ্দেশে রওনা হওয়ার কথা।

[youtube-feed feed=1]
Read More

Latest News