HomeBig news৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড সরকারি কর্মী! আলাদা নির্দেশের প্রয়োজন...
Supreme Court

৪৮ ঘণ্টার বেশি জেল হেফাজতে থাকলেই সাসপেন্ড সরকারি কর্মী! আলাদা নির্দেশের প্রয়োজন নেই, জানাল সুপ্রিম কোর্ট

বিহারের ঘুষ মামলায় এক হাসপাতাল প্রশাসকের জামিন পুনর্বহাল করে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। একই হাসপাতালে তাঁকে ফের একই পদে নিয়োগ করা নিয়েও রাজ্যকে সতর্ক করল আদালত।

ওয়েব ডেস্ক : কোনও সরকারি কর্মী (Government Employees) গ্রেফতারের পর ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে তাঁকে স্বয়ংক্রিয়ভাবে সাসপেন্ড বলে গণ্য করতে হবে। এই প্রক্রিয়া কার্যকর করার জন্য আলাদা কোনও নির্দেশ জারির প্রয়োজন নেই। একটি দুর্নীতির মামলার শুনানিতে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ বিহারের সমস্তিপুর সদর হাসপাতালের প্রশাসক বিশ্বজিৎ সিংয়ের জামিন পুনর্বহালের নির্দেশ দেওয়ার সময় এই বিষয়টি স্পষ্ট করে।

বিশ্বজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ, হাসপাতালের এক চুক্তিভিত্তিক কর্মীর বকেয়া ৩৬ হাজার ৪২১ টাকা মজুরি মিটিয়ে দেওয়ার জন্য তিনি ৪ হাজার টাকা ঘুষ চেয়েছিলেন। ২০২৫ সালে এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা দায়ের হয়। গ্রেফতারের পর প্রায় ১৫ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি। পরে দায়রা আদালত তাঁকে জামিন দেয়। কিন্তু অভিযোগকারী পটনা হাই কোর্টের দ্বারস্থ হলে ২০২৬ সালের ১ জুলাই সেই জামিন বাতিল করা হয়। হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিশ্বজিৎ।

আরও খবর :  দীপাবলির রাতে মর্মান্তিক দুর্ঘটনা! দিল্লিতে বাজি ফাটাতে গিয়ে মৃত্যু ১০ বছরের শিশুর, হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ঘুষের অঙ্ক কতটা কম বা বেশি, তা জামিনের সিদ্ধান্তের একমাত্র ভিত্তি হতে পারে না। দায়রা আদালত ঘুষের পরিমাণকে সামান্য বলে উল্লেখ করেছিল। সেই মন্তব্যের সঙ্গে হাইকোর্ট একমত না-ও হতে পারে। কিন্তু শুধু এই কারণ দেখিয়ে প্রায় এক বছর আগে দেওয়া জামিন বাতিল করা যথাযথ হয়নি বলে জানায় বেঞ্চ। আদালতের মতে, জামিনের ক্ষেত্রে অপরাধের সম্ভাব্য সাজা, অভিযুক্তের পূর্ব অপরাধের রেকর্ড এবং ঘটনার গুরুত্ব বিবেচনা করা প্রয়োজন। তবে অপরাধের অতীত রেকর্ড থাকলে বা মামলার পরিস্থিতি অত্যন্ত গুরুতর হলে জামিন নাকচ করা যেতে পারে।

তবে মামলার অন্য একটি বিষয় নিয়ে বিহার সরকারকে কড়া বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। গ্রেফতারের পর বিশ্বজিৎ সিংকে প্রথমে সাসপেন্ড করা হয়েছিল। পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাঁকে আবার সমস্তিপুর সদর হাসপাতালেই আগের পদে বহাল করা হয়। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করে বিচারপতি পারদিওয়ালা জানান, কোনও সরকারি কর্মী ৪৮ ঘণ্টার বেশি বিচারবিভাগীয় হেফাজতে থাকলে নিয়ম অনুযায়ী তাঁর স্বয়ংক্রিয় সাসপেনশন কার্যকর হয়। এর জন্য পৃথক কোনও নির্দেশের প্রয়োজন নেই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য বিহার সরকারকে বলেছে শীর্ষ আদালত।

[youtube-feed feed=1]
Read More

Latest News