HomeScrollখোয়াজার পাশে ওয়ার্নার, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড নিয়ে বললেন, ‘১০০ শতাংশ...
David Warner

খোয়াজার পাশে ওয়ার্নার, ২০১৮ সালের বল বিকৃতি কাণ্ড নিয়ে বললেন, ‘১০০ শতাংশ সত্যি’

আট বছর পর নতুন করে বিতর্কে স্যান্ডপেপার গেট। তদন্তের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে স্বচ্ছতা ও জবাবদিহির দাবি প্রাক্তন অজি ওপেনারের।

ওয়েব ডেস্ক : ২০১৮ সালের কুখ্যাত বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে সরব হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। সতীর্থ উসমান খোয়াজার (Usman Khawaja) সাম্প্রতিক মন্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে তিনি দাবি করেছেন, খোয়াজা যা বলেছেন তা ১০০ শতাংশ সত্যি। ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিও বার্তায় ওয়ার্নার বলেন, আট বছর পর বিষয়টি সামনে আসায় কেন প্রশ্ন উঠছে, তা তাঁর বোধগম্য নয়। তাঁর মতে, আলোচনার কেন্দ্রবিন্দু হওয়া উচিত খোয়াজার তোলা প্রশ্নগুলি, কেন এতদিন পর তিনি মুখ খুললেন, তা নয়।

২০১৮ সালের কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনায় তদন্তের পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়ার্নার। তাঁর বক্তব্য, ঘটনার সময় ক্যামেরন ব্যানক্রফটের পাশে থাকা সত্ত্বেও খোয়াজার সঙ্গে তদন্তকারীরা কথা বলেননি। ওয়ার্নারের দাবি, তদন্তের সাক্ষাৎকার পর্ব তাড়াহুড়ো করে এবং যথাযথভাবে সম্পন্ন করা হয়নি। তাই গোটা প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও বলেন, যাঁরা জবাবদিহি চাইছেন তাঁদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন না তুলে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছেই ব্যাখ্যা চাওয়া উচিত।

আরও খবর : পুরস্কারের স্মার্টফোন উপহার দিলেন ম্যাচ আধিকারিককে! কেএল রাহুলের উদারতায় মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা

এই বিতর্কের ব্যক্তিগত প্রভাবের কথাও তুলে ধরেছেন ওয়ার্নার। সম্প্রতি তাঁর মেয়েরা ২০১৮ সালের ঘটনা নিয়ে প্রশ্ন করেছিল। বিশেষ করে ১২ বছরের মেয়ে আইভি জানতে চেয়েছিল, সেই সময় কেন পরিবারকে ঘিরে এত ক্যামেরা ছিল এবং টেলিভিশনের পর্দায় তাঁদের কাঁদতে দেখা গিয়েছিল কেন? মেয়েদের কাছে ঘটনার ব্যাখ্যা দেওয়া তাঁর পক্ষে কঠিন ছিল বলে জানিয়েছেন ওয়ার্নার। সন্তানদের তিনি সত্যি কথা বলার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, মিথ্যা একসময় প্রকাশ্যে এসেই যায়।

উল্লেখ্য, ২০১৮ সালের সেই ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটকে দায়ী করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়া স্মিথ ও ওয়ার্নারকে ১২ মাসের জন্য এবং ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নির্বাসিত করেছিল। এতদিন পর খোয়াজার মন্তব্য এবং ওয়ার্নারের প্রকাশ্য সমর্থনে সেই পুরনো বিতর্ক ফের আলোচনায় উঠে এসেছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News