Sunday, April 12, 2026
HomeScroll৫০০ টাকারও কমে সিনেমা-সিরিজ-লাইভ ক্রিকেট! BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যানে ডবল ধামাকা
BSNL

৫০০ টাকারও কমে সিনেমা-সিরিজ-লাইভ ক্রিকেট! BSNL-এর ৪৯৯ টাকার প্ল্যানে ডবল ধামাকা

কী মিলবে ৪৯৯ টাকার প্ল্যানে?

ওয়েব ডেস্ক: ক্রিকেটপ্রেমী ও OTT দর্শকদের জন্য বড় চমক দিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। মাত্র ৪৯৯ টাকায় নতুন অ্যাড-অন প্যাক চালু করেছে সংস্থাটি, যেখানে মিলবে JioHotstar, SonyLIV ও Zee5-এর তিন মাসের সাবস্ক্রিপশন। অর্থাৎ এক রিচার্জেই লাইভ ক্রিকেট থেকে জনপ্রিয় ওয়েব সিরিজ—সবই হাতের মুঠোয়।

কী মিলবে ৪৯৯ টাকার প্ল্যানে?

  • মেয়াদ: ৯০ দিন (৩ মাস)
  • সুবিধা: JioHotstar, SonyLIV ও Zee5 সাবস্ক্রিপশন
  • মোবাইল ও টিভি—দুই ডিভাইসেই স্ট্রিমিংয়ের সুবিধা
  • T20 বিশ্বকাপ ও IPL ২০২৬-এর সব ম্যাচ লাইভ দেখার সুযোগ (JioHotstar)
  • অন্যান্য ক্রীড়া ইভেন্ট (SonyLIV)
  • সিনেমা, সিরিজ ও বিনোদনমূলক কনটেন্ট (Zee5)

আরও পড়ুন: বাজারের কেমিক্যাল নয়, বাড়িতেই বানান প্রিজারভেটিভ-মুক্ত স্বাস্থ্যকর টমেটো সস

এই অ্যাড-অন প্যাকটি যে কোনও সক্রিয় BSNL প্ল্যানের সঙ্গে রিচার্জ করা যাবে। ফলে আলাদা করে ডেটা বা কলিং প্ল্যান বদলানোর প্রয়োজন নেই।

নজরে ২৬২৬ টাকার বার্ষিক প্ল্যানও 

  • BSNL সম্প্রতি ২৬২৬ টাকার এক বছরের প্ল্যানও এনেছে।
  • মেয়াদ: ৩৬৫ দিন
  • আনলিমিটেড ভয়েস কলিং
  • ফ্রি ন্যাশনাল রোমিং
  • প্রতিদিন ২.২৬ জিবি ডেটা
  • প্রতিদিন ১০০টি SMS । এই অফার ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৈধ।

ফোর-জি সম্প্রসারণ ও VoWiFi সাপোর্ট

সরকারি বরাদ্দের জোরে দেশজুড়ে দ্রুত ৪জি নেটওয়ার্ক বিস্তার করছে BSNL। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ নতুন ৪জি/৫জি টাওয়ার বসানো হয়েছে। সংস্থার দাবি, তাদের নেটওয়ার্ক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিনির্ভর।
এছাড়া BSNL এখন VoWiFi (Voice over WiFi) সাপোর্টও চালু করেছে, ফলে দুর্বল নেটওয়ার্ক এলাকাতেও WiFi-র মাধ্যমে ভয়েস কল করা যাবে। সব মিলিয়ে, ৫০০ টাকারও কমে লাইভ ক্রিকেট ও তিনটি বড় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন—গ্রাহকদের কাছে এই প্ল্যান যে আকর্ষণীয় হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto