Tuesday, March 24, 2026
HomeScrollকোন চার রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস ট্রি? বড়দিনের আগেই জেনে নিন...
Christmas 2025

কোন চার রঙেই কেন সেজে ওঠে ক্রিসমাস ট্রি? বড়দিনের আগেই জেনে নিন…

ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিনের উদ্‌যাপন যেন অসম্পূর্ণ

ওয়েব ডেস্ক: ক্রিসমাস (Christmas 2025) এলেই বদলে যায় চারপাশ। ঘরবাড়ি থেকে দোকান, শপিং মল—সব জায়গাতেই চোখে পড়ে আলোর রোশনাই আর উৎসবের সাজ। আর এই সাজের কেন্দ্রবিন্দুতে অনিবার্য ক্রিসমাস ট্রি (Christmas Tree)। ক্রিসমাস ট্রি ছাড়া বড়দিনের উদ্‌যাপন যেন অসম্পূর্ণ। বাস্তু শাস্ত্র থেকে ধর্মীয় বিশ্বাস, সব ক্ষেত্রেই ক্রিসমাস ট্রির সাজসজ্জার আলাদা গুরুত্ব রয়েছে। ট্রি সাজাতে ব্যবহৃত হয় ফিতে, মোজা, লাল-সোনালি বল, তারা, ঘণ্টি ইত্যাদি। তবে লক্ষ করলে দেখা যাবে, প্রায় সব ক্রিসমাস ট্রিতেই ঘুরে ফিরে চারটি রঙই বেশি ব্যবহার হয়—লাল, সবুজ, সাদা ও সোনালি। কেন এই চার রঙই এত গুরুত্বপূর্ণ? প্রতিটি রঙের মধ্যেই লুকিয়ে রয়েছে বিশেষ বার্তা।

লাল—ত্যাগ ও জীবনীশক্তির প্রতীক
জ্যোতিষবিদ সুদীপ শাস্ত্রীর মতে, ক্রিসমাসের প্রধান রঙগুলির মধ্যে অন্যতম হল লাল। বিশপদের পোশাক হোক বা সকলের প্রিয় সান্টা ক্লজ—সবার পরনেই লাল রঙের আধিপত্য চোখে পড়ে। এই রঙকে ত্যাগ ও সমর্পণের প্রতীক হিসেবে দেখা হয়। যিশু খ্রিস্টের আত্মত্যাগের স্মারক হিসেবেই লালের ব্যবহার। লাল রং চারদিকে ইতিবাচক শক্তির সঞ্চার করে এবং জীবনশক্তির প্রতীক হিসেবেও ধরা হয়।

আরও পড়ুন: বড়দিনে বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাবেন? এই ভাবে সাজালেই দারুণ দেখাবে ঘর

সাদা—শান্তি ও পবিত্রতার রং
সাদা রং শান্তি, পবিত্রতা ও আধ্যাত্মিকতার প্রতীক। পাশ্চাত্য দেশগুলিতে ক্রিসমাসের সময় তুষারপাত হয়। সেই বরফের প্রতীক হিসেবেই ক্রিসমাস ট্রি ও গৃহসজ্জায় সাদা তুলো বা সাদা সাজের ব্যবহার দেখা যায়। এই রঙ ভালোবাসা, সদ্ভাব ও ঘনিষ্ঠতার অনুভূতি জাগিয়ে তোলে। শান্ত মন ও আধ্যাত্মিক চেতনার বিকাশে সাদা রঙের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

সবুজ—সৌভাগ্য ও নতুন জীবনের বার্তা
ক্রিসমাস ট্রি নিজেই সবুজ রঙের। শীতকালে পাশ্চাত্য সংস্কৃতিতে হলি, আউভি ও মিস্টলেটোর মতো সবুজ গাছ দিয়ে ঘর সাজানোর চল রয়েছে। রোমান সভ্যতায় সবুজ রঙকে সৌভাগ্যের প্রতীক হিসেবে দেখা হত। সবুজ রং নতুন জীবন, আশা ও সমৃদ্ধির ইঙ্গিত বহন করে। তাই বড়দিনে ঘরের সাজসজ্জায় সবুজ রঙের ব্যবহার সৌভাগ্য বৃদ্ধির কামনারই প্রকাশ।

সোনালি—আলো, উপহার ও সমতার প্রতীক
সোনালি রঙ সূর্য, আলো ও ঐশ্বর্যের প্রতীক। একই সঙ্গে এটি উপহারের রং। বিশ্বাস অনুযায়ী, ঈশ্বর যিশুর রূপে সমগ্র মানবজাতিকে এক মহামূল্যবান উপহার দিয়েছিলেন। সোনালি রং মনে করিয়ে দেয়—ঈশ্বরের কাছে কেউ ছোট বা বড় নয়, ধনী বা দরিদ্র নয়। সকলেই সমান। তাই ক্রিসমাস ট্রিতে সোনালি বল, তারা ও অলংকারের এত গুরুত্ব।

দেখুন আরও খবর: 

 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot