Thursday, March 26, 2026
HomeScrollএক দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্টে বোমাতঙ্ক!
Bombay High Court

এক দিনে দেশের দুই গুরুত্বপূর্ণ হাইকোর্টে বোমাতঙ্ক!

দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে বোমাতঙ্ক!

ওয়েব ডেস্ক : দিল্লির পর এবার বম্বে হাইকোর্টে (Bombay High Court) বোমাতঙ্ক (Bomb Threat)! ইমেল পাঠিয়ে এই হুমকি দেওয়া হয় বলে খবর। সেই ইমেলে হাইকোর্টের ঐতিহাসিক ভবনকে বোমা মেরে উড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্রের খবর, শুক্রবার দুপুর ১টা নাগাদ একটি ইমেল আসে আদালতে। সেখানে বোমা হামলার হুমকি ছিল। তার পরেই বম্বে হাইকোর্টের (Bombay High Court) একাধিক কাজ বন্ধ হয়ে যায়। খালি করে দেওয়া হয় কোর্ট চত্বর। বিচারক, আইনজীবী ও আদালতের কর্মীরাও আদালত চত্বর থেকে বেরিয়ে যান। এর পরেই সেখানে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। কোর্ট চত্বরে তল্লাশি চালানো হচ্ছে বলে খবর।

আরও খবর : কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বিশ্ব শাসন করছে কারা? রইল তালিকা

অন্যদিকে শুক্রবার দিল্লি হাইকোর্টকেও (Delhi High Court) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। শুক্রবার একটি ইমেল (Email) পাঠিয়ে এই হুমকি দেওয়া হয়। এই খবর সামনে আসার পরেই আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করে দিল্লি পুলিশ। জানা যায়, অন্যান্য দিনের মতো শুক্রবার হাইকোর্টে চলছিল একাধিক মামলার শুনানি। এর পরে আচমকা পর পর শুনানি স্থগিত হয়ে যায়। তবে হঠাৎ কেন সব শুনানি বন্ধ হয়ে গেল, তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এর পরেই জানা যায় ইমেল পাঠিয়ে দিল্লি হাই কোর্টকে (Delhi High court) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই প্রথম নয়। চলতি বছর দিল্লির একাধিক স্কুল ও অন্যান্য জায়গাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে। স্কুলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কার্যালয়,মৌলানা আজাদ মেডিক্যাল কলেজ, লালকেল্লা ও কুতুব মিনারে বোমাতঙ্ক ছড়িয়েছে। তবে সব ক্ষেত্রেই সব হুমকি ছিল ভুয়ো। এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। কিন্তু তা সত্বেও এই হুমকির প্রবণতা কমছে না। তবে দিল্লি ও বম্বে হাই কোর্ট চত্বরে বোমাতঙ্কের (Bomb Threat) হুমকি আসল না ভুয়ো, তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন অন্য খবর :

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto