Monday, August 10, 2026
HomeScrollকলেজের অস্থায়ী অধ্যাপকদের ভোটের ডিউটিতে নেওয়ার অভিযোগ! চিঠি কমিশনকে
West Bengal assembly Election 2026

কলেজের অস্থায়ী অধ্যাপকদের ভোটের ডিউটিতে নেওয়ার অভিযোগ! চিঠি কমিশনকে

কমিশনকে চিঠি দিল কলেজ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন

ওয়েব ডেস্ক : বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচন (West Bengal assembly Election 2026)। কিন্তু সেই ভোটের ডিউটির জন্য কলেজের অস্থায়ী অধ্যাপকদের (Temporary college professors) নেওয়া হচ্ছে। এমনই অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিল কলেজ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের (College and University Teachers Association)। নির্বাচনের ডিউটি থেকে অব্যাহতি চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, কমিশনের (Election Commission) পাশাপাশি বিভিন্ন জেলার জেলাশাসককেও এই চিঠি পাঠিয়েছে কলেজ এবং ইউনিভারসিটি টিচার্স অ্যাসোসিয়েশন। অন্যদিকে, জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী অস্থায়ী অধ্যাপকদের ভোটের ডিউটি দেওয়া যায় না। তারপরও কেন তাঁদের ভোটের ডিউটি দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অধ্যাপকেরা।

শিক্ষকদের তরফে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন জেলায় জেলায় অস্থায়ী অধ্যাপকদের ভোটের ডিউটি দেওয়া হচ্ছে। এর জেরে বিভিন্ন কলেজে পঠন-পাঠন ব্যাহত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপকরা।

আরও খবর : সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটাতে পোর্টাল চালু অর্থ দফতরের

প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইন ১৯৫১, ২৬ ধারা অনুযায়ী নির্বাচনের কাজে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের নিয়োগের দায়িত্ব রয়েছে ডিইও (DEO)-দের উপরে। আর অন্যদিকে নির্বাচনের কাজে অস্থায়ী এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগের বিষয়ে আগেই বিধি-নিষেধ রয়েছে কমিশনের। কিন্তু, নির্বাচনের কাজে অস্থায়ী অধ্যাপকদের নিয়োগের অভিযোগ উঠল।

অন্যদিকে বুধবার কমিশনের তরফে জানানো হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রিসাইডিং এবং পোলিং অফিসারদের নিয়োগের ক্ষেত্রে সরকারি কর্মচারী এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আলাদা আলাদা তালিকা তৈরি করতে হবে। এদিকে, নির্বাচনের কাজে কোনও অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়নি, এই মর্মে একটি শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিইও (DEO)-কে। আগামী ৩০ মার্চের মধ্যে বাধ্যতামূলকভাবে এই শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিশনের তরফে। কিন্তু এর মাঝে ভোটের ডিউটির জন্য কলেজের অস্থায়ী অধ্যাপকদের নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আর এ নিয়ে কমিশনকে চিঠি পাঠিয়েছে কলেজ এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99 situs slot gacor link slot gacor