Monday, February 16, 2026
HomeScrollশপথের পর প্রথম ভারত সফরে তারেক? কী রয়েছে মোদির চিঠিতে?
Tarique Rahman

শপথের পর প্রথম ভারত সফরে তারেক? কী রয়েছে মোদির চিঠিতে?

প্রধানমন্ত্রীর চিঠি নিয়ে ঢাকায় যাচ্ছেন বিদেশ সচিব

ওয়েব ডেস্ক: বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিপুল ভোটে জয় পেয়ে ২০ বছর পর ক্ষমতায় ফিরেছে।এখন শপথের পথে তারেক রহমান (Tarique Rahman)। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ও শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসারের উপস্থিত থাকার কথা জানা গেছে। তারেকের শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নরেন্দ্র মোদির বিশেষ চিঠি নিয়ে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri-Dhaka)। শপথের পর প্রথম কোন দেশে পা তারেকের?

দীর্ঘদিন পর একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে চলেছে বাংলাদেশ।আগামীকাল মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছেন, অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে শপথ নেবেন বাংলাদেশের সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা। তারেক রহমানের (Tarique Rahman swearing in )শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রী মোদিকে। তিনি দিল্লি ও মুম্বইতে একটি আন্তর্জাতিক সম্মেলনে ব্যস্ত থাকার কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সূত্রের খবর, ওই দিন মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পূর্ব নির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। সেই কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যেতে পারবেন না বলে বিদেশ মন্ত্রকের সূত্রে জানা যাচ্ছে। নয়া দিল্লির তরফে ঢাকাকে জানানো হয়েছে‌ ওই সফরের স্পিকারের সঙ্গী হবেন ভারতের বিদেশ সচিব মিস্রিও। নয়াদিল্লি চাইছে ব্যবধানে শপথ নেওয়ার কিছুদিনের মধ্যেই ভারত সফরে আসুন বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক। এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ পত্র নিয়ে ঢাকা যাচ্ছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি (Vikram Misri)।

আরও পড়ুন: ইরান-আমেরিকা যুদ্ধ আসন্ন! সতর্কবার্তা প্রাক্তন কর্তার

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত যে দ্রুত সম্পর্ক গড়ে তুলতে চায় ইতিমধ্যে নয়াদিল্লির তরফে তা নিয়ে বার্তা দিয়েছে সাউথ ব্লক। তারেক বিএনপি’র চেয়ারম্যান হওয়ার পর প্রধানমন্ত্রী মোদির শুভেচ্ছা বার্তা তাঁর কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। বিএনপি’র বিপুল জয়ের পর শুক্রবার সকালে এক্স হ্যান্ডেলে করা পোস্টে তারেক রহমানকে শুভেচ্ছা জানানোর পর ফোনেও তাঁর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ।তখনই তাঁকে শপথ নেওয়ার পর ভারত সফরে আসতে মৌখিকভাবে আমন্ত্রণ জানিয়ে রাখেন প্রধানমন্ত্রী।সরকারি সূত্র জানাচ্ছে, গত আঠারো মাসে অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেভাবে তলানিতে গিয়ে ঠেকেছে নয়াদিল্লি তার দ্রুত মেরামত চাইছে। সেই প্রত্যাশা বাস্তবায়িত করতেই প্রধানমন্ত্রী পদের দায়িত্ব নেওয়ার পরই তারেক রহমান যাতে ভারত সফরে আসেন সে ব্যাপারে আগেভাগে তৎপর হয়েছে নয়াদিল্লি।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 WDBOS DEPOBOS idn slot