HomeScrollহরিয়ানায় মড়ক! গত ১৫ দিনে গ্রামে ১২ জনের মৃত্যু! আতঙ্ক
Haryana

হরিয়ানায় মড়ক! গত ১৫ দিনে গ্রামে ১২ জনের মৃত্যু! আতঙ্ক

কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়

ওয়েবডেস্ক-  হরিয়ানায় (Haryana) আতঙ্ক! কোনও এক অজ্ঞাত কারণে একের পর এক গ্রামবাসীদের মৃত্যু। রিপোর্ট অনুযায়ী, গত ১৫ দিনে হরিয়ানার পালওয়াল জেলায় (Palwal District) ছায়ানসা গ্রামে (Chayansa village) ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পাঁচ জন স্কুল পড়ুয়া। মৃতদের অসুস্থতার লক্ষণ প্রায় একইরকম। এই অবস্থায় সামাল দিতে ক্যাম্প খোলা হয়েছে স্বাস্থ্যবিভাগের তরফে।

মৃত্যুর কারণে এখনও স্পষ্ট নয়। তবে গ্রামবাসীদের অনুমান বিষাক্ত পানীয় জলের কারণেই এই ঘটনা ঘটেছে। গ্রামবাসীদের দাবি, ১৫ দিন আগে গ্রামে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল তিনজনের। এর পর থেকেই লাগাতার মৃত্যু ঘটনা ঘটে চলেছে। প্রতিটি বাড়িতেই রোগীদের ভিড় বাড়ছে। এদের মধ্যে অনেকের অবস্থাই সংকটে। পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রাম পরিদর্শনে রয়েছে স্বাস্থ্য বিভাগের দল। গোটা গ্রামের মানুষের রক্ত পরীক্ষা-নিরীক্ষা চলছে, সেই সঙ্গে রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

বেশিরভাগ রোগীরই মধ্যেই জ্বর, কাশি, শরীরে ব্যথা ও বমিভাব রয়েছে। মৃতদের ক্ষেত্রে রোগের লক্ষ্ণণ একই ছিল। গ্রামবাসীরা জানিয়েছেন, স্বাস্থ্য বিভাগের দলটি চারজনের মৃত্যু কারণ হিসেবে হেপাটাইটিস বি ও সি দায়ী করছে। এই তিনটি ক্ষেত্রে রোগীর একাধিক অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়, লিভারের সংক্রমণে কারণেও মৃত্যু হয়েছে। পালওয়ালের এই গ্রামে বেশিরভাগই মুসলিম সম্প্রদায় মানুষের বাস।

আরও পড়ুন-  ১৭ ফেব্রুয়ারি ফের আকাশে ‘রিং অফ ফায়ার’! ভারত থেকে দেখা যাবে?

জনসংখ্যা প্রায় পাঁচ হাজার। গ্রামবাসীদের আশঙ্কা বিষাক্ত পানীয় জল থেকেই এই ধরনের ঘটনা ঘটছে। গ্রামে সাধারণত জল সরবরাহের উৎস তিনটি। গ্রামের বেশ কয়েকটি বাড়িতে সরকারি জল সরবরাহ হয়, সেই সঙ্গে রয়েছে ভূগর্ভস্থ ট্যাঙ্ক এবং কিছু জায়গায় জলের ট্যাঙ্ক থেকে জল সরবরাহ হয়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, এর যেকোন একটি উৎস থেকে এই ধরনের ঘটনা ঘটছে।

পালওয়ালের প্রধান চিকিৎসা কর্মকর্তা সতীন্দর বশিষ্ঠ বলেন, ব্যাপক স্ক্রিনিং এবং পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখন পর্যন্ত মৃত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের সহ প্রায় ১,৫০০ জনের স্ক্রিনিং করা হয়েছে। হেপাটাইটিস এ, বি, সি এবং ই এর জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগ স্ক্রাব টাইফাসের ফলাফলের জন্য অপেক্ষা করছে। যদিও কিছু রোগীর হেপাটাইটিস বি ও সি পজিটিভ এসেছে, তবে সব নমুনার হেপাটাইটিস এ ও ই নেগেটিভ এসেছে। পানির নমুনার পরীক্ষার সময় স্টোরেজ ট্যাঙ্কে কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গেছে।

 


[youtube-feed feed=1]
Read More

Latest News