Sunday, March 1, 2026
HomeScrollমাওবাদী ধরিয়ে দিলেই ১০ লাখের পুরষ্কার! বড় ঘোষণা রাজ্য সরকারের

মাওবাদী ধরিয়ে দিলেই ১০ লাখের পুরষ্কার! বড় ঘোষণা রাজ্য সরকারের

ওয়েব ডেস্ক: মাওবাদ (Maoist) দমনে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে ছত্তিশগড় (Chhattisgarh) রাজ্য সরকার। এবার আত্মসমর্পণকারী মাওবাদীদের জন্য নতুন নীতি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাঁই (Vishnu Deo Sai)। ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’ (Naxal Surrender and Rehabilitation Policy 2025) নামের এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য মাওবাদীদের আত্মসমর্পণে উৎসাহিত করা, তাঁদের পুনর্বাসন দেওয়া এবং আইনগত সুরক্ষা প্রদান করা। পাশাপাশি, মাওবাদী দমন অভিযানে সাহসী ভূমিকা রাখা নিরাপত্তাকর্মীদেরও পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছত্তিশগড় সরকারের ঘোষিত নীতির অধীনে, যারা মাওবাদী সংগঠনের উচ্চপদস্থ ক্যাডার—যেমন রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি বা পলিটব্যুরোর সদস্য। তাঁরা আত্মসমর্পণ করলে পাঁচ লক্ষ টাকা এককালীন অনুদান পাবেন। এছাড়া, যারা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তাঁদের জন্যও থাকছে পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার।

আরও পড়ুন: দেশের প্রথম উল্লম্ব লিফট রেলওয়ে ব্রিজ ! শীঘ্রই ট্রেন চলবে নতুন পামবান সেতু দিয়ে!

বিশেষভাবে নজরকাড়া বিষয় হল, যদি কোনও মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করেন, তাহলে পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করা হবে। পুনর্বাসনের আওতায় আত্মসমর্পণকারীদের সন্তানদের শিক্ষা, চাকরির সহায়তা এবং আর্থিক অনুদানও নিশ্চিত করা হয়েছে।

পাশাপাশি, রাজ্যের কোনও নাগরিক যদি কেউ কোনও মাওবাদীর সম্পর্কে তথ্য পুলিশকে দেন, তাঁকে ১০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে, মাওবাদী হামলায় নিহতদের পরিবারকে ১৫ থেকে ২৫ লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি, যেকোনও মাওবাদীকে হত্যা বা গ্রেফতার করলে সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মী পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার পাবেন, অথবা সেই মাওবাদীর মাথার দামের ১০ শতাংশ বরাদ্দ হবে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola