Thursday, April 9, 2026
HomeScrollভোটের মুখে ধাক্কা কংগ্রেসে, 'হাত' ছেড়ে বিজেপিতে অসমের বর্ষীয়ান নেতা
Bhupen Kumar Borah

ভোটের মুখে ধাক্কা কংগ্রেসে, ‘হাত’ ছেড়ে বিজেপিতে অসমের বর্ষীয়ান নেতা

ভূপেন কুমার ছাড়াও পদ্ম শিবিরে নাম লিখিয়েছে আরও দুই তরুণ তুর্কি

ওয়েবডেস্ক- ভোটের (Assembly Election 2026)  মুখে বড়সড় ধাক্কা কংগ্রেসে (Congress) । বিজেপিতে (Bjp)  যোগ দিলেন অসম কংগ্রেসের প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন কুমার বোরাহ (Former Assam Congress provincial president Bhupen Kumar Borah) । রবিবার গুয়াহাটিতে বিজেপি সদর কার্যালয়ে তিনি বিজেপি পতাকা হাতে তুলে নেন। ভূপেন কুমার ছাড়াও পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন সঞ্জু বড়ুয়া ও সর্বনারায়ণ দেউরির মতো তরুণ তুর্কি নেতা।

ভূপেন বোরাহ একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। দীর্ঘ ৩২ বছরের রাজনৈতিক কেরিয়ার তাঁর। ২০০৬ থেকে ২০১৬ পর্যন্ত দুবার তিনি অসমে বিহপুরিয়া থেকে রাজ্য বিধানসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেশ কয়েকবার তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে দায়িত্বভার সামলান। ২০১৩, ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) সভাপতি ছিলেন। তরুণ গগৈ আমলে ভূপেন বোরাহ অসম সরকারের মুখপাত্র ও সংসদীয় সচিব ছিলেন। ২০১৩ সালে তিনি অসম প্রদেশ কমিটির সভাপতি নিযুক্ত ছিলেন। বোরাহ উত্তর লখিমপুর কলেজ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭০ সালের ৩০ অক্টোবর লখিমপুরের পোহুমোরায় জন্ম নেন তিনি। উত্তর লখিমপুর কলেজ এবং ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বোরাহ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে খ্যাতি অর্জন করে। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বোরাহের সঙ্গে একই সময়ে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের পড়েছিলেন ও দুজনেই অল অসম স্টুডেন্টস ইউনিয়নের (এএএসইউ) সদস্য ছিলেন।

আরও পড়ুন-  অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার!

ভূপেন বোরাহ কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেতা থাকাকালীন বিভিন্ন সময়ে কোনও আপত্তি ছাড়াই দায়িত্ব পালন করে গেছেন।

অসম কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বোরাহ গত সপ্তাহে দল থেকে পদত্যাগ করেন। এই পদত্যাগের জন্য তিনি দলীয় সাংসদ রকিবুল হুসেনকেই দায়ী করেন। বোরাহর অভিযোগ, সাংসদ গৌরব গগৈ দলের রাজ্য সভাপতি হলেও হুসেনের হাতেই অসম কংগ্রেসের আসন নিয়ন্ত্রণ রয়েছে। রাকিবুল বোরাহ’ অভিযোগের কোনও প্রতিক্রিয়া দেননি। ভূপেরন বোরাহ মে মাস পর্যন্ত অসম কংগ্রেসের সভাপতি ছিলেন, তার নেতৃত্বেই কংগ্রেস অসমে গত লোকসভা নির্বাচনে তিনটি লোকসভা আসনে জয়ী হয়।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto