Saturday, April 11, 2026
HomeScrollফুঁসছে ঘূর্ণিঝড় দিতাওয়া, তামিলনাড়ুতে ৩ জনের প্রাণহানি, ২৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত
Cyclone Ditwah

ফুঁসছে ঘূর্ণিঝড় দিতাওয়া, তামিলনাড়ুতে ৩ জনের প্রাণহানি, ২৩৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত

৫৬,০০০ হেক্টর কৃষিজমি প্লাবিত, ৫৪টি উড়ান বাতিল, ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত

ওয়েবডেস্ক- ঘূর্ণিঝড় দিতাওয়ার (Cyclone Ditwah) তাণ্ডবে লন্ডভন্ড শ্রীলঙ্কা। দিতাওয়ার প্রভাবে ভারী বৃষ্টি (Heavy Rain) শুরু হয়েছে তামিলনাড়ুতে (TamilNadu)। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ২৩৪টি বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত। রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে কে.এস.এস.আর. রামচন্দ্রন তিনজনের মৃত্যু সহ ২৩৪ টি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তিনি বলেন, রাজ্যে প্রায় ৫৬,০০০ হেক্টর কৃষিজমি প্লাবিত হয়েছে।নাগাপট্টিনামে ২৪,০০০, তিরুভারুরে ১৫,০০০ এবং মায়িলাদুথুরাইতে ৮,০০০ কৃষিজমি প্লাবিত হয়েছে।

এছাড়াও, রাজস্বমন্ত্রী রামচন্দ্রন ঘূর্ণিঝড় দিতাওয়ার প্রেক্ষিতে রাজ্যের প্রস্তুতি নিয়ে আলোচনা করে বলেন যে ঝুঁকিপূর্ণ জেলাগুলিতে ৩৮টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। পুদুক্কোত্তাইতে নয়টি, মায়িলাদুথুরাই এবং রামানাথপুরমে দুটি করে, তিরুভারুরে চারটি, তাঞ্জাভুরে দুটি করে, নাগাপট্টিনামে ১০টি, রানিপেট এবং চেঙ্গালপাট্টুতে একটি করে এবং ভিলুপ্পুরমে সাতটি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে, যেখানে একসঙ্গে ২,৩৯১ জনকে থাকার ব্যবস্থা করা হয়েছে।

আইএমডি উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্র প্রদেশ উপকূলের জন্য একটি লাল সতর্কতা জারি করেছে। কারণ ঘূর্ণিঝড় দিতাওয়া দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তরমুখী গতিপথ অব্যাহত ধরে এগোচ্ছে, ধীরে ধীরে উপকূলের কাছাকাছি চলে আসছে।

আরও পড়ুন-  ‘শ্বাস নিতে পারছি না, সূর্যের আলো নেই দিল্লিতে’, ৩ ডিসেম্বর প্রতিবাদ

আইএমডি আরও জানিয়েছে যে ঘূর্ণিঝড়টি প্রায় সরাসরি উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে উপকূলের সমান্তরালে চলবে। রবিবার সকালে ঘূর্ণিঝড়টি উপকূল থেকে ৫০ কিলোমিটারের মধেয় আসতে পারে। সন্ধ্যার দিকে দূরত্ব কমে ২৫ কিলোমিটারেরও কম হওয়ার আশঙ্কা।

উত্তাল সমুদ্র। ঢেউয়ের তোড়ে মান্ডপাম উপকূলের কয়েকটি যান্ত্রিক নৌকা ভেঙে গেছে। ভেদারনিয়মে জলমগ্ন নোনাজলের খেত, প্রায় ৯ হাজার উৎপাদন ক্ষেত্র ক্ষতিগ্রস্ত। কুড্ডালোর, নাগপট্টিয়া, ভিল্লুপুরম,চেঙ্গলপট্টু, পুদুচেরি–কারাইকেল; এই সব জেলাকে লাল সতর্কতায় রেখেছে আবহাওয়া দফতর। চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভল্লুর-সহ একাধিক জেলায় জারি কমলা সতর্কতা। ঘণ্টায় ৭০-৮০ কিমি বেগে দমকা বাতাস বইবে।

ডিসেম্বরের ১ তারিখ থেকে বাতাসের গতি কিছুটা কমবে। প্রায় ৫৪টি উড়ান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে চেন্নাই বিমানবন্দর। ট্রেন পরিষেবা আংশিক ব্যাহত। পাম্বান ব্রিজে বাতাসের গতি কমায় স্বাভাবিক হচ্ছে রামেশ্বরমগামী ট্রেন পরিষেবা।

দেখুন আরও খবর-

 

 

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto