Thursday, March 5, 2026
HomeScrollগুগল ম্যাপের কারসাজি! নেপালযাত্রী গিয়ে উঠল যোগীরাজ্যে

গুগল ম্যাপের কারসাজি! নেপালযাত্রী গিয়ে উঠল যোগীরাজ্যে

ওয়েব ডেস্ক: গুগল ম্যাপের (Google Map) দেখানো রাস্তায় গাড়ি চালিয়ে এর আগেও একাধিকবার দুর্ঘটনা শিকার হয়েছেন অনেকেই। কিন্তু এবার গুগল ম্যাপের দৌলতে নেপালের (Nepal) উদ্দেশে রওনা দিয়ে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) পৌঁছে গেলেন দুই ফরাসি যুবক (French Tourist)। অনলাইন দিকনির্দেশনা মানতে গিয়ে কাঠমান্ডুর জায়গায় তাঁরা গিয়ে উঠলেন বরেলির একটি বাঁধের পাড়ে। রাতের অন্ধকারে এই দুই বিদেশিকে বাঁধের উপর ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দারা তাঁদের থানায় নিয়ে যান। পুলিশের সাহায্যে তাঁদের আবার সঠিক পথে রওনা করিয়ে দেওয়া হয়।

জানা গিয়েছে, ফ্রান্স থেকে ব্রায়ন জ্যাকস গিলবার্ট এবং সেবাস্টিয়ান গ্র্যাবিয়েল নামের দুই যুবক গত ৭ জানুয়ারি দিল্লিতে আসেন। তাঁদের পরিকল্পনা ছিল সাইকেলে চড়ে দিল্লি থেকে উত্তরপ্রদেশের পিলিভিট হয়ে নেপালের কাঠমান্ডুতে যাওয়া। এই যাত্রায় গুগল ম্যাপকে পথপ্রদর্শক হিসেবে বেছে নেন তাঁরা। কিন্তু ম্যাপের দেওয়া শর্ট-কাট অনুসরণ করতে গিয়েই বিপত্তি হয়। পিলিভিটের টনকপুর হয়ে কাঠমান্ডু যাওয়ার পরিবর্তে তাঁরা ভুল পথে বরেলির চুরাইলি বাঁধে পৌঁছে যান।

আরও পড়ুন: ভারতে শুরু হয়েছিল লৌহযুগ! মাটি খুঁড়তেই মিলল আশ্চর্য সব জিনিস

রাত গভীর হয়ে যাওয়ায় বাঁধের উপর ঘোরাঘুরি করতে থাকেন তাঁরা। এই দৃশ্য গ্রামবাসীদের নজরে আসে। সন্দেহ হওয়ায় দুই বিদেশিকে তাঁরা স্থানীয় থানায় নিয়ে যান। থানায় নিয়ে আসার পর ভারপ্রাপ্ত আধিকারিক তাঁদের পরিস্থিতি বোঝেন এবং তাঁদের আশ্বস্ত করেন। গ্রাম পঞ্চায়েত প্রধানের তত্ত্বাবধানে দুই পর্যটককে রাতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। পরদিন স্থানীয় বাসিন্দাদের সতর্কতা এবং পুলিশের সহায়তায় বিপদমুক্ত হয়ে দুই পর্যটক তাঁদের যাত্রা পুনরায় শুরু করেন।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80