Monday, March 2, 2026
HomeScrollমহাকুম্ভে IIT বাবা! নিশ্চিত জীবন ছেড়ে কেন নিলেন সন্ন্যাস?

মহাকুম্ভে IIT বাবা! নিশ্চিত জীবন ছেড়ে কেন নিলেন সন্ন্যাস?

ওয়েব ডেস্ক: প্রয়াগরাজে (Prayagraj) শুরু হয়েছে মহাকুম্ভ মেলা (Mahakumbh 2025)। ইতিমধ্যে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে অসংখ্য সাধু-সন্ন্যাসী (Monk) যোগ দিয়েছেন মেলায়। তাঁদের মধ্যেই একজন সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি হলেন মাসানি গোরখ বাবা (Masani Gorakh Baba), ওরফে ‘আইআইটি বাবা’ (IIT Baba)। যদিও তাঁর আসল নাম অভয় সিং। একসময় আইআইটি মুম্বইয়ে (IIT Mumbai) এরোস্পেস ও এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক এই মেধাবী পড়ুয়া আজ সন্ন্যাসীর জীবনযাপন করছেন। কিন্তু কেন এমন নিশ্চিত কেরিয়ার ছেড়ে আধ্যাত্মিকতার পথে পা বাড়ালেন তিনি? চলুন এর উত্তর এবার খুঁজে দেখা যাক।

এককথায় বলতে গেলে হরিয়ানার অভয় সিংয়ের জীবন ঠিক যেন ‘থ্রি ইডিয়টস’ সিনেমাকে মনে করিয়ে দেয়। বাবার কথায়, ছোটবেলা থেকে তিনি ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে আইআইটি মুম্বইয়ে ভর্তি হয়ে নিজের স্বপ্নপূরণও করেছিলেন। পড়াশোনা শেষ করার পর তিনি পদার্থবিজ্ঞানের কোচিং করাতেন। তবে তাঁর আসল ভালোবাসা ছিল ফটোগ্রাফি (Photography)। তাই ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেওয়ার জন্য তিনি প্রয়োজনীয় দক্ষতা অর্জন করেন এবং ট্রাভেল ফটোগ্রাফি সংস্থার সঙ্গে যুক্ত হন।

আরও পড়ুন: সবথেকে সুন্দরী অঘোরী সন্ন্যাসী! চিনে নিন বাবা চঞ্চল নাথকে

কিন্তু এতকিছুর পরেও নিজের জীবনে শূন্যতা অনুভব করছিলেন। তাঁর কথায়, “ইঞ্জিনিয়ারিং কিংবা ফটোগ্রাফি থেকে অর্থ উপার্জন করতে পারতাম। কিন্তু জীবনের আসল মানে খুঁজে পাইনি।” অভয় সিংয়ের জীবনের মোড় বদলাতে থাকে এই শূন্যতা থেকেই। ভ্রমণের পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মীয় স্থান পরিদর্শন শুরু করেন। কাশী, ঋষিকেশ, এবং চারধামের মতো জায়গাগুলিতে সময় কাটিয়ে তিনি সন্ন্যাসের প্রতি আকৃষ্ট হন। গত চার মাস তিনি কাশীতে কাটিয়েছেন এবং বর্তমানে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ উপভোগ করছেন।

‘আইআইটি বাবা’র জীবনের গল্প আধুনিক শিক্ষার সঙ্গে আধ্যাত্মিকতার এক অনন্য মেলবন্ধনের উদাহরণ। তাঁর মতে, “জ্ঞান অর্জন করতে করতে কোথায় পৌঁছাবেন? শেষ পর্যন্ত আপনাকে আধ্যাত্মিকতার পথেই আসতে হবে।” এককথায় আজ, অভয় সিং কেবল একজন সন্ন্যাসী নন, বরং এক প্রেরণা। তাঁর জীবনযাত্রা নতুন প্রজন্মকে জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার অনুপ্রেরণা জোগাতে পারে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola