Sunday, May 31, 2026
HomeScrollমিসাইল হামলার শিকার আব্রাহাম লিঙ্কন! আমেরিকার দম্ভে আঘাত করল ইরান?
USS Abraham Lincoln

মিসাইল হামলার শিকার আব্রাহাম লিঙ্কন! আমেরিকার দম্ভে আঘাত করল ইরান?

খামেনেই অধ্যায় শেষ হতেই বিস্ফোরক দাবি ইরানের! কী বলল আমেরিকা? দেখুন

ওয়েব ডেস্ক: সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ali Khamenei) মৃত্যুর পর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিল তেহরান। সেই হুঁশিয়ারিরই বাস্তব রূপ দেখা গেল রবিবার বিকেলের দিকে। আমেরিকার (USA) ‘দম্ভের প্রতীক’ হিসেবে পরিচিত বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনে (USS Abraham Lincoln) ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করল ইরান (Iran)।

রবিবার এক বিবৃতিতে আইআরজিসি জানায় যে, তারা আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কনে ৪টি ব্যালেস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। বিবৃতিতে আরও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, “মাটি, সমুদ্র এবং আকাশ— সর্বত্র হামলাকারীদের জন্য কবর খোঁড়া হবে।”

আরও পড়ুন: ইরানি হামলায় ক্ষতবিক্ষত দুবাই! খামেনেই অধ্যায় শেষ হতেই ইরানকে কড়া বার্তা UAE-র

যদিও ইরানের এই দাবির পরও আমেরিকার তরফে এখনও পর্যন্ত কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, বা আদৌ রণতরীটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়েও স্পষ্ট তথ্য সামনে আসেনি।

উল্লেখ্য, গত শনিবার ইরানের মাটিতে যৌথ সামরিক অভিযান চালায় আমেরিকা ও ইজরায়েল (Israel)। সেই হামলায় তেহরান সহ ইরানের একাধিক গুরুত্বপূর্ণ শহর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইরানের দাবি, ওই হামলাতেই মৃত্যু হয়েছে খামেনেইয়ের। এরপরই মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা আমেরিকার বিভিন্ন সেনাঘাঁটি ও ইজরায়েলের লক্ষ্য করে পালটা আক্রমণ শুরু করে ইরান।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO