Monday, March 2, 2026
HomeBig newsমধ্যপ্রাচ্যের ভয়াবহ প্রভাব ভারতীয় বাজারে! সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট
Share Market

মধ্যপ্রাচ্যের ভয়াবহ প্রভাব ভারতীয় বাজারে! সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট

৩০০ পয়েন্টেরও বেশি নিচে নেমে গিয়েছে নিফটি৫০

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে বড় ধাক্কা খেল ভারতীয় শেয়ারবাজার (Share Market)। সোমবার সপ্তাহের প্রথম দিনেই তীব্র পতন দিয়ে খুলল বাজার। শুরুতেই প্রায় ১,০০০-এর বেশি পয়েন্ট পড়ে যায় সেনসেক্স (Sensex)। পাশাপাশি ৩০০ পয়েন্টেরও বেশি নিচে নেমে যায় নিফটি৫০ (Nifty 50)।

বিশেষজ্ঞদের মতে, ইরানকে (Iran) ঘিরে আমেরিকা (America) ও ইজরায়েল (Israel)-এর সংঘাতের জেরে বিশ্ববাজারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারে (Indian Share Market)ও। বিনিয়োগকারীরা ঝুঁকি এড়াতে ব্যাপক হারে শেয়ার বিক্রি করেছেন। দেখা যাচ্ছে, রিয়েলটি, মিডিয়া ও তেল-গ্যাস খাতের শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা যায়। একই সঙ্গে মাঝারি ও ছোট শেয়ার সূচকগুলিও চাপে পড়েছে। দিনের শুরুতেই নিফটি মিডক্যাপ ও স্মলক্যাপ সূচক আগের দিনের তুলনায় অনেক নিচে নেমে গিয়েছে।

আরও খবর : ফের কাশ্মীরের আকাশে পাক ড্রোন! চাঞ্চল্য

অন্যদিকে মধ্যপ্রাচ্যে এই সংঘর্ষের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম (Oil Price) হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ আরও বাড়ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানির সরবরাহে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এশিয়ার অন্যান্য বাজারেও একই ছবি দেখা গেছে। জাপান, দক্ষিণ কোরিয়া ও হংকংয়ের শেয়ার সূচকও পতন দিয়ে দিন শুরু করেছে। বাজার বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে আগামী দিনেও বাজারে ওঠানামা ও অস্থিরতা বজায় থাকতে পারে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn slot idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola