Tuesday, March 3, 2026
HomeJust Inমুদ্রাস্ফীতি নিয়ে মোদি সরকারকে আক্রমণ রাহুলের

মুদ্রাস্ফীতি নিয়ে মোদি সরকারকে আক্রমণ রাহুলের

ওয়েব ডেস্ক: মুদ্রাস্ফীতি (Inflation) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ রাহুল গান্ধীর (Rahul Gandhi)। কংগ্রেস নেতা দু’দিনের সফরে তাঁর নির্বাচনী কেন্দ্র রায়বরেলি যান। বৃহস্পতিবার সেখানে তিনি বলেন, দেশের প্রকৃত সমস্যা থেকে মুখ ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পুঁজিপতিদের (Capitalists) স্বার্থে কাজ হচ্ছে। একটি হনুমান মন্দির পরিদর্শন করেন লোকসভার বিরোধী দলনেতা। তারপর বাছরাওয়ানে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন। রাহুল বলেন, মুদ্রাস্ফীতি মারাত্মক বেড়েছে। অথচ বিজেপি সরকার শুধুই পুঁজপতিদের তুলে ধরছে।

বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল নরেন্দ্র মোদির সরকার। অথচ বেকারের সংখ্যা বেড়েই চলেছে। জিনিসপত্রের দাম আগুন। হাত দিলেই ছ্যাঁকা। সমস্যায় সাধারণ মানুষ। অথচ এই সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শিল্পতপতি গৌতম আদানির ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে। মানুষের  আসল সমস্যার বিষয় থেকে দেশবাসীর মনোযোগ ঘুরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ রাহুলের।

আরও পড়ুন: সুসম্পর্ক থাকলেই শুল্ক ছাড় নয়! ‘বন্ধু’ মোদিকে কী বার্তা দিলেন ট্রাম্প?

 

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola Depobos