Monday, March 2, 2026
HomeScrollলেফটেন্যান্ট গভর্নরের মানহানি, মেধা পাটকরের সাজা বহাল

লেফটেন্যান্ট গভর্নরের মানহানি, মেধা পাটকরের সাজা বহাল

নয়াদিল্লি: দিল্লির লেফটেন্যান্ট গভর্নরকে অবমাননা করার দায়ে মেধা পাটকরের (Medha Patkar) সাজা বহাল রইল দিল্লি আদালতে (Delhi Court)। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) বিনয় কুমার সাক্সেনার (Vinay Kumar Saxena) বিরুদ্ধে অবমাননাকর প্রেস বিজ্ঞপ্তি করার দায়ে নিম্ন আদালত সমাজকর্মী মেধা পাটকরকে পাঁচ মাসের কারাদণ্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করে।

২০০০ সালের ২৪ জানুয়ারি তারিখে প্রকাশিত প্রেস নোট অনুযায়ী মেধা পাটকর ওই বিজ্ঞপ্তির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ওই বিজ্ঞপ্তির সঙ্গে তাঁর সম্পর্ক প্রশ্নাতীত। ফলে লেফটেন্যান্ট গভর্নরের অবমাননার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত। তাই ভারতীয় ফৌজদারি আইনের ধারা ৫০০ অনুযায়ী তাঁকে সঠিক সাজাই দেওয়া হয়েছে, বলে অভিমত সাকেত আদালতের অতিরিক্ত দায়রা বিচারক বিশাল সিংয়ের।

আরও পড়ুন: ডোনাল্ড ট্রাম্পের শুল্কবৃদ্ধি নিয়ে কী বলল ভারত?

ন্যাশনাল কাউন্সিল অফ সিভিল লিবার্টিজ নামে সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে সাক্সেনা ২০০০ সালে নর্মদা বাঁচাও (Narmada Bachao) আন্দোলন বিরোধী একটি বিজ্ঞাপন প্রকাশ করেন। যার শিরোনাম ছিল ‘ট্রু ফেস অফ মেধা পাটকর অ্যান্ড হার নর্মদা বাঁচাও আন্দোলন’। এর প্রতিক্রিয়ায় পাটকরের ওই প্রেস বিজ্ঞপ্তিতে মিথ্যাচারের অভিযোগ ওঠে। সেই সূত্রে সাক্সেনার মানহানির মামলা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে সেই মামলা যায় উপরোক্ত আদালতে।

দেখুন অন্য খবর:

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola