Friday, July 17, 2026
HomeScrollSSC কেলেঙ্কারিতে ফের ইডির নোটিস! দোলের পরেই তলব পার্থ–অর্পিতাকে
SSC scam,

SSC কেলেঙ্কারিতে ফের ইডির নোটিস! দোলের পরেই তলব পার্থ–অর্পিতাকে

দোলের পরেই দু'জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর

কলকাতা: এসএসসি দুর্নীতি (School Service Commission- SSC Recruitment Scam) মামলায় ফের তলব করা হচ্ছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee)। সূত্রের খবর, দোলের পরেই তাঁদের ইডি (ED) দফতরে হাজিরা দিতে বলা হবে। প্রাথমিক নিয়োগে দুর্নীতির অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন পার্থ ও অর্পিতা। বর্তমানে দু’জনেই জামিনে মুক্ত রয়েছেন।

এই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও আর্থিক লেনদেনের সূত্রে পার্থ ও অর্পিতার নাম উঠে এসেছে বলে দাবি তদন্তকারী আধিকারিকদের। সেই সূত্র ধরেই আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: “রক্তহীন ভোট” নিশ্চিত করার দাবিতে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা!

ইডি সূত্রে জানা গিয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় আর্থিক অনিয়ম, সম্পত্তি ও অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখতেই এই তলব। দোলের পর নির্দিষ্ট দিনক্ষণ জানিয়ে দু’জনকেই হাজিরা দিতে বলা হবে বলে খবর। মামলার তদন্তে এই জেরা গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বেশ কয়েক বছর জেলবন্দি থাকার পর জামিনে মুক্ত হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার আগেই জামিন পান তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই ও ইডি। ইতিমধ্যেই সেই মামলায় চার্জগঠন হয়েছে। পাশাপাশি এসএসসি দুর্নীতির তদন্তও চালাচ্ছে ইডি এবং ওই মামলায় চার্জশিট জমা পড়েছে বলেও সূত্রের খবর।

তদন্তে একাধিক ক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছে বলে জানা গিয়েছে। সেই সূত্র ধরেই তাঁদের ফের জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রশ্ন উঠেছে, কবে তলব করা হতে পারে দু’জনকে? মঙ্গলবার দোল, গোটা সপ্তাহেই উৎসবের আবহ। তার মধ্যেই কি হাজিরার নোটিস যাবে?

ইডি সূত্রে প্রাথমিক খবর, আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে পার্থ ও অর্পিতাকে তলব করা হতে পারে। তদন্তকারীরা তাঁদের আলাদা করে জিজ্ঞাসাবাদ করতে চান, যাতে আর্থিক লেনদেন, সম্পত্তি ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়। উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অর্পিতার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, যা সেই সময় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। দোলের আবহ কাটতেই তাই আবারও গরম হতে চলেছে এসএসসি দুর্নীতির তদন্ত।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot