Thursday, March 26, 2026
HomeScrollমধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া, গ্যাস-তেল মজুত খতিয়ে দেখতে শুক্রবার জরুরি বৈঠক মোদির
LPG Crisis

মধ্যপ্রাচ্য যুদ্ধের ছায়া, গ্যাস-তেল মজুত খতিয়ে দেখতে শুক্রবার জরুরি বৈঠক মোদির

জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ওয়েব ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইজরায়েল সংঘাতের (Iran-Israel Conflict) জেরে জ্বালানি পরিস্থিতি নিয়ে সতর্ক কেন্দ্র। এই আবহে দেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুত খতিয়ে দেখতে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সন্ধ্যা ৬টা নাগাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে বলে প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে।

সূত্রের খবর, ভোটমুখী বাংলা-সহ পাঁচ রাজ্যে আদর্শ আচরণবিধি জারি থাকায় সংশ্লিষ্ট রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের বদলে মুখ্যসচিবরা বৈঠকে যোগ দিতে পারেন। তবে এই বৈঠক নিয়ে রাজনৈতিক জল্পনাও তুঙ্গে। তৃণমূলের দাবি, সংসদে বিস্তারিত আলোচনা না করে রুদ্ধদ্বার বৈঠকে তারা রাজি নয়। সেই কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বয়কট করতে পারেন বলেও জল্পনা তৈরি হয়েছে।

আরও পড়ুন: সংঘাতের মাঝেই বড় ঘোষণা, ‘বন্ধু’ ভারতের জন্য খোলা আছে হরমুজ

চলতি সপ্তাহের শুরুতেই সংসদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে আপাতত জ্বালানির তেমন সংকট তৈরি হয়নি। তবুও আগাম সতর্কতা হিসেবে ইথানল উৎপাদনে জোর দিচ্ছে কেন্দ্র, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়।

যদিও মাটির ছবিটা ভিন্ন বলেই অভিযোগ। অনেক জায়গায় এখনও নিয়মিত এলপিজি সরবরাহ ব্যাহত, ২৫ দিনের আগে বুকিং করা যাচ্ছে না বলেও অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে রাজ্যভিত্তিক গ্যাস মজুত ও সরবরাহের বাস্তব চিত্র জানতে মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি আলোচনা করতে চাইছে কেন্দ্র।

উল্লেখ্য, বাংলা-সহ অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরিতে সামনেই বিধানসভা নির্বাচন। ফলে এই রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি জারি থাকায় প্রশাসনিক স্তরেই বৈঠকে প্রতিনিধিত্ব হওয়ার সম্ভাবনা বেশি।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto