Thursday, April 9, 2026
HomeScrollবারামতী উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সুনেত্রা পাওয়ার,  প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস

বারামতী উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবেন সুনেত্রা পাওয়ার,  প্রার্থী প্রত্যাহার করল কংগ্রেস

অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কংগ্রেস

ওয়েবডেস্ক-  বারামতী উপনির্বাচনে (Baramati ByElection)  বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলছেন অজিত পাওয়ারের (Ajit Pawar) স্ত্রী সুনেত্রা পাওয়ার (Sunetra Pawar) । চলতি বছরের জানুয়ারি মাসে বিমান দুর্ঘটনায় প্রাণ হারান এনসিপি-র প্রাক্তন নেতা তথার মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তাঁর প্রয়াণের পরে ওই আসনটি শূন্য হয়ে যায়। ওই আসনেই বসানো হয় অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে। তিনি বারামতী উপনির্বাচনে জয়ী হতে চলেছেন। এই নির্বাচন থেকে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস (Congress) । ফলে ওই আসনে জয়ী হওয়ার আর কোনও বাধা থাকল না।

আরও পড়ুন-  অসম, কেরল, পুদুচেরিতে ভোটগ্রহণ চলছে, দুপুর ১ টা পর্যন্ত কত ভোট পড়েছে, জানাল কমিশন

বারামতীতে নির্বাচনী প্রচারে যাওয়ার সময় অবতরণের সময় ২৮ জানুয়ারি একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানেই ছিলেন প্রবীণ রাজনীতিবিদ অজিত পাওয়ার। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অজিত পাওয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, কংগ্রেস এই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছে। উপনির্বাচন হওয়ার কথা ছিল ২৩ এপ্রিল। তবে বৃহস্পতিবার বিকেলে কংগ্রেস এই নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেয়। কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেন্নিতলা সাংবাদিকদের কাছে বলেন, অজিত পাওয়ারের মৃত্যুতে এই উপনির্বাচনটি জরুরি ছিল। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে কংগ্রে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

আজই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কংগ্রেসের রাজ্য শাখার প্রধান হর্ষবর্ধন সাপকালের সঙ্গে কথা বলেন, তাকে দলের প্রার্থী নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানান। কংগ্রেস এই নির্বাচনে পেশায় আইনজীবী আকাশ মোরেকে প্রার্থী হিসেবে মনোনীত করেছিল। শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি শিবিরের কাছ থেকেও একই আবেদন জানানো হয়। আবেদনকারীদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত প্রধান সুপ্রিয়া সুলে ও রোহিত পাওয়ার।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto