Sunday, March 29, 2026
HomeScrollআত্মঘাতী হলেন ‘কনফিডেন্ট’ গ্রুপের কর্ণধার!
CJ Roy

আত্মঘাতী হলেন ‘কনফিডেন্ট’ গ্রুপের কর্ণধার!

আয়কর আধিকারিকদের হানার পরেই চরম সিদ্ধান্ত!

ওয়েব ডেস্ক : আত্মঘাতী হলেন রিয়েল এস্টেট সংস্থা ‘কনফিডেন্ট গ্রুপ’ (Confident Group)-এর প্রতিষ্ঠাতা সিজে রয় (CJ Roy)। জানা গিয়েছে, এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। বেঙ্গালুরুর নিজের অফিস থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় বলে খবর। জানা যাচ্ছে, সম্প্রতি বেঙ্গালুরুর অফিসে আয়কর আধিকারিকরা হানা দিয়েছিলেন। তার পরেই মানসিক চাপ সহ্য না করতে পেরেই সিজে রয় এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে পুলিশের (Police) প্রাথমিক অনুমান।

গত বৃহস্পতিবার, বেঙ্গালুরুর (Bengaluru) রিচমন্ড রোডের অফিসে আয়কর দফতরের আধিকারিকরা হানা দিয়েছিলেন। আয়ের সঙ্গে সঙ্গতিহীন এক মামলায় এই অভিযান চালানো হয়েছিল বলে খবর। এই তল্লাশির কয়েক ঘন্টার মধ্যে সিজে রয় আত্মঘাতী হন বলেই সূত্রের খবর।

আরও খবর : ৭ দিনের মধ্যে শেষ করতে হবে SIR শুনানি! নির্দেশ কমিশনের

এ নিয়ে অফিসের কর্মীরা জানিয়েছেন, তাঁরা গুলির আওয়াজ পেয়েছিলেন। তার পরেই সংস্থা ‘কনফিডেন্ট গ্রুপ’ (Confident Group)–এর প্রতিষ্ঠাতার ঘরে যান তাঁরা। সেখানেই এই ভয়াবহ দৃশ্য দেখতে পান তাঁরা। এর পরেই খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ। তার পরেই দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলেই মনে করা হচ্ছে।

জানা যাচ্ছে, ইতিমধ্যে পুলিশের তরফে এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে বিশিষ্ট শিল্পপতির মৃত্যুতে শিল্পমহলে নেমে এসেছে শোকের ছায়া।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot