Monday, June 29, 2026
HomeScrollরাহাকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া!
Alia Bhatt

রাহাকে নিয়ে দুশ্চিন্তায় আলিয়া!

সদগুরুকে কী জিজ্ঞেস করলেন নায়িকা?

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে কেরিয়ারের শিখরে আলিয়া ভাট (Alia Bhatt)। তবুও নায়িকার মনের ভিতরে দোলা দিচ্ছে অন্য প্রশ্ন। মেয়ে রাহার কাছে তিনি কি আদর্শ মা হয়ে উঠতে পারছেন? সেই সংশয় নিয়েই আধ্যাত্মিক গুরু সদগুরুর (Sadhguru) শরণাপন্ন হলেন অভিনেত্রী।

চেন্নাইয়ে জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশনের এক অনুষ্ঠানে সদগুরুর সঙ্গে একই মঞ্চে দেখা যায় আলিয়াকে। আলোচনা শুরুর আগে প্রার্থনায় অংশ নেন তিনি। তারপরই সরাসরি প্রশ্ন, কোনও অভিভাবকের মনে যদি সংশয় থাকে, তিনি ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন কি না, তা হলে কী করা উচিত?

আরও পড়ুন: ফিতে দিয়ে পোশাক বানিয়ে রেড কার্পেটে হাঁটলেন বাংলার ‘উরফি’ মনামী

উত্তরে সদগুরু হেসে বলেন, উদ্বেগ নিয়েই যদি অভিভাবকত্ব পালন করা হয়, তবে তা সঠিকভাবে করা সম্ভব নয়। তাঁর এই মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে। আলিয়াও সেই সুরেই জানান, এই দুশ্চিন্তা কোনওদিনই পুরোপুরি কাটে না।

সদগুরু নিজেই ওই মুহূর্তের ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। তা ঘিরে অনুরাগীদের মধ্যে জল্পনা, কাজ ও মাতৃত্বের ভারসাম্য নিয়েই কি ভাবনায় আলিয়া?

এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সন্তানের জন্মের পর কাজের গতি অনেকটাই বদলেছেন তিনি। একসঙ্গে একাধিক ছবির বদলে এখন বেছে কাজ করছেন। তাঁর কথায়, পরিবার এবং রাহাই এখন জীবনের কেন্দ্রবিন্দু।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO