Saturday, May 16, 2026
HomeScroll‘বিজেপিতে  যোগ দেওয়া আমার ঐতিহাসিক ভুল ছিল’, বিস্ফোরক চন্দ্র বসু
Chandra Bose

‘বিজেপিতে  যোগ দেওয়া আমার ঐতিহাসিক ভুল ছিল’, বিস্ফোরক চন্দ্র বসু

এবার তৃণমূলে যোগ দেবেন চন্দ্র বসু! বিতর্ক জিইয়ে রাখলেন নেতাজির প্রপৌত্র

ওয়েবডস্ক- ভোটের (West Bengal Assembly Election 2026)  নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে। আগামী ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুদফায় ভোট। রাজ্যে চলেছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। প্রধানমন্ত্রী মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আনাগোনা প্রায় প্রতিদিন লেগেই আছে। রাজ্যে রাজনৈতিক দলের নেতারা জোরকদমে প্রচার সারছেন। কিন্তু এই সবের ভোটযজ্ঞের মধ্যে একজনকে দেখা যাচ্ছে না। তিনি হলেন চন্দ্র বসু (Chandra Bose) । একটা সময় বিজেপি শিবির দেখা যেত তাঁকে। সাংবাদিক বৈঠক থেকে জনসভাগুলিতেও দেখা গেছে তাঁকে। কিন্তু হঠাৎ করে তাঁকে আর দেখা যায় না।

কেনো বিজেপি থেকে মুখ ফেরালেন তিনি? চন্দ্র বসু তিনি নেতাজির প্রপৌত্র (Netaji’s great-grandson) । বেশ কয়েকবছর আগে চন্দ্র বসু সঙ্গে বিজেপি সম্পর্ক তৈরি হয়েছিল। বিজেপিতে যোগদান, দুবার ভোটে প্রার্থীও হন। চন্দ্র বসু রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতিও ছিলেন।

এবার যখন বিধানসভা ভোট। সরকার ভাঙা গড়ার খেলা। ঠিক তখনই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। চন্দ্র বসুর দাবি, বিজেপিতে (Bjp)  যোগ দেওয়া জীবনের ঐতিহাসিক ভুল ছিল। সম্প্রতি ট্যুইটে চন্দ্র বসু লেখেন, বিজেপিতে যোগ দেওয়া তাঁর জীবনের ঐতিহাসিক ভুল ছিল।

ট্যুইটে তিনি লেখেন, কোনও দলের উদ্দেশ্যে যদি হয় নির্বাচনে জেতার জন্য ভোটারদের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তবে আমার পক্ষে তা মেনে নেওয়া সম্ভব নয়। তিনি আরও লেখেন, সাম্প্রদায়িকতা দিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়া যায় না! জাতিকাঠামোকে রক্ষা করতে সকল সম্প্রদায়কে একত্রিত হওয়ার ডাক দিয়ে বিভেদ বিভেদ সৃষ্টিকারী শক্তিগুলিকে পরাজিত করতে জনগণকে একতাবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। শেষে ‘জয় হিন্দ’ স্লোগান দিয়ে নিজের বক্তব্য শেহ করেন চন্দ্র বসু।

আরও পড়ুন-  মোদি বাংলায় আসার আগেই সংকল্প পত্র পেশ করবে বিজেপি, কী কী প্রতিশ্রুতি থাকবে?

উল্লেখ্য, একসময় বিজেপি সঙ্গে ঘনিষ্ঠতা থাকলেও কোনদিন চন্দ্র বসুকে শালীনতার মাত্রা ছাড়াতে দেখা যায়নি। নিতান্ত সাদামাটা সাজে নিজের পরিবারের ঐতিহ্যকে তিনি বজায় রেখেছিলেন। ২০২৩ সালে চন্দ্র বসু শীর্ষ নেতৃত্বকে পদত্যাগ পত্র পাঠিয়ে দল থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন। এরপর একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে চন্দ্র বসুকে দেখা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসাও শোনা গেছে তাঁর মুখে। এবার কী চন্দ্র বসু তৃণমূলের যোগ দেবেন? যদিও এখনও পর্যন্ত কোনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে শোনা যায়নি। তবে জল্পনা থেকেই যাচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto