Sunday, June 28, 2026
HomeScrollMI-এর বিরুদ্ধে কেমন হতে পারে KKR-এর প্রথম একাদশ?
IPL 2026

MI-এর বিরুদ্ধে কেমন হতে পারে KKR-এর প্রথম একাদশ?

সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ

ওয়েব ডেস্ক : শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে আইপিএল (IPL 2026)। রবিবার মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। মুম্বইয়ে হতে চলেছে এই হাইভোল্টেজ ম্যাচ। তা নিয়ে দুই দলের ক্রিকেটারদের মধ্যে উন্মাদনা রয়েছে তুঙ্গে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে এই ম্যাচ।

একটি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) লক্ষ্য হবে ট্রফির খরা কাটানো। কারণ ২০২০ সালের পর আর আইপিএল ট্রফি জিততে পারেননি রোহিত শর্মারা। গত মরশুমেও তৃতীয়স্থানে শেষ করেছিল মুম্বই। তবে ২০২৬ সালের আইপিএলে কেমন পারফর্ম করেন হার্দিক পাণ্ডিয়ারা, সেটাই এখন দেখার। এদিকে রোহিত শর্মা, সূর্যকুমার যাদব এবং তিলক বর্মার মতো বড় নাম রয়েছে মুম্বইয়ের স্কোয়াডে। সঙ্গে রয়েছেন অধিনায়ক তথা অলরাউন্ডার হর্দিক পাণ্ডিয়া। বোলিং ডিপার্টমেন্টে রয়েছেন জসপ্রীত বুমরাহ এবং ট্রেন্ট বোল্ট।

আরও খবর :  বড় চমক গিলের, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন শুভমন গিল

এদিকে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এখনও পর্যন্ত তিনবার জিতেছে আইপিএল। ২০২৪ সালে শেষবার এই ট্রফি জিতেছিল কেকেআর। ২০২৬ সালেও এই ট্রফি জিততে চাইবেন অজিঙ্কে রাহানেরা। কলকাতা নাইট রাইডার্সের দলে রয়েছে রিঙ্কু সিং, রাচিন রবীন্দ্র এবং রাহুল ত্রিপাঠীর মতো ক্রিকেটাররা। প্রত্যেকেই যে কোনও ম্যাচের পরিস্থিতি বদলে দিতে পারে। তবে এদিনের ম্যাচ জিততে গেলে বেশ লড়াই করতে হবে নাইটদেরকে।

দেখে নেওয়া যাক মুম্বই ও কেকেআর-এর সম্ভাব্য একাদশ কী হতে পারে

মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটকিপার), তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, শেরফান রাদারফোর্ড, দীপক চাহার, আল্লাহ গজনফার, ট্রেন্ট বোল্ট এবং জসপ্রীত বুমরাহ।

কলকাতা নাইট রাইডার্স: ফিন অ্যালেন, টিম সেইফার্ট (উইকেটকিপার), অজিঙ্কা রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রিঙ্কু সিং, রমনদীপ সিং, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানী, বরুণ চক্রবর্তী এবং উমরান মালিক।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO