ওয়েব ডেস্ক : মহারাষ্ট্রের (Maharastra) নাগপুরে (Nagpur) ভয়াবহ ঘটনা (Tragic Incident)। বেসরকারি বিস্ফোরক প্রস্তুতকারী সংস্থার কারখানায় ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। তাঁদেরকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, নাগপুরের কাছে কাটোলের রাউলগাঁওয়ে কারখানাটিতে এমন ঘটনা ঘটেছে।
জানা যাচ্ছে, ওই সংস্থার নাম এসবিএল এনার্জি লিমিটেড। শিল্পের কাজের জন্য বিস্ফোরক তৈরি করল এই সংস্থা। রবিবারও কাজ চলছিল বলে খবর। কিন্তপ তার পরেই সকাল ৬টা থেকে ৭টার মধ্যে সেখানে বিস্ফোরণ ঘটে। যার জেরে গোটা এলাকা কেঁপে ওঠে। এই ঘটনার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
আরও খবর : পশ্চিমা এশিয়ায় সংঘাতের আবহে ভারতে বসবাসবাসকারী বিদেশিদের বিশেষ বিজ্ঞপ্তি নয়াদিল্লির
এই দুর্ঘটনার খবর পেয়েই সেখানে আসে পুলিশ (Police) ও উদ্ধারকারী দল। সূত্রের খবর, দুর্ঘটনার সময় ওই কারখানায় উপস্থিত ছিলেন ২৫ থেকে ৩০ জন শ্রমিক। তবে বিস্ফোরণের জেরে ১৭ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে খবর। আহত জন ১৮ জন। জানা যাচ্ছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে কারখানার একাধিক অংশ ভেঙে পড়ে। ফলে সেই ধ্বংসস্তুপের নীচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কীভাবে এই ঘটনা ঘটল সে নিয়ে কিছু জানা যায়নি। তবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে প্রধানমন্ত্রী দফতর (PMO) থেকে। সেশাল মিডিয়ায় লেখা হয়েছে, “নাগপুর, মহারাষ্ট্রের একটি কারখানায় বিস্ফোরণের খবরটি অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা প্রদান করছে।প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে প্রত্যেক মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান (Ex-gratia) প্রদান করা হবে”
দেখুন অন্য খবর :







