Tuesday, March 10, 2026
HomeScrollবয়স যে কেবল সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করলেন শান্তিপুরের ৬১ বছরের...
Shantipur

বয়স যে কেবল সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করলেন শান্তিপুরের ৬১ বছরের স্বপন প্রামাণিক

সাফল্যে গর্বিত গোটা জেলা

নদিয়া: নেপালে (Nepal) আয়োজিত ইন্টারন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপে অসাধারণ কৃতিত্ব দেখিয়ে সোনার পদক জিতে নিলেন শান্তিপুরের (Shantipur) ৬১ বছর বয়সি স্বপন প্রামাণিক। আন্তর্জাতিক স্তরে তাঁর এই সাফল্যে উচ্ছ্বাস ও গর্বে ভাসছে শান্তিপুর। দীর্ঘদিন ধরে যোগাভ্যাসের সঙ্গে যুক্ত স্বপনবাবু নিয়মিত প্রশিক্ষণ ও অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন বলে জানান তাঁর সহকর্মীরা (District News)।

শুধু স্বপন প্রামাণিকই নন, তাঁর সঙ্গে শান্তিপুরের আরও ১২ জন যোগা প্রতিযোগী বিভিন্ন বয়স বিভাগে অংশ নিয়ে উৎকৃষ্ট ফল করেছেন। কেউ রৌপ্য, কেউ ব্রোঞ্জ—সব মিলিয়ে আন্তর্জাতিক মঞ্চে শান্তিপুরের নাম উজ্জ্বল করেছেন এঁরা।

আরও পড়ুন: নদীয়ায় অনুষ্ঠিত হল রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপ

স্বপন প্রামাণিক বলেন, “এই সাফল্য শুধু আমার নয়, শান্তিপুরের প্রত্যেক যোগা অনুরাগীর। নিয়মিত অনুশীলন আর মানসিক শৃঙ্খলাই সাফল্যের মূলমন্ত্র।”

শান্তিপুরের ক্রীড়া মহল এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। ভবিষ্যতে আরও তরুণ-তরুণীকে যোগায় উৎসাহিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast