Tuesday, March 17, 2026
HomeScrollকালনায় দোকানে ঢুকে পড়ল ‘পুলিশ’ লেখা গাড়ি, ক্ষতিগ্রস্ত একাধিক বাইক ও সামগ্রী
Kalna

কালনায় দোকানে ঢুকে পড়ল ‘পুলিশ’ লেখা গাড়ি, ক্ষতিগ্রস্ত একাধিক বাইক ও সামগ্রী

হুড়মুড়িয়ে দোকানের ভিতর ঢুকে গেল পুলিশের গাড়ি!

কালনা: রবিবার দুপুরে চাঞ্চল্য কালনায় (Kalna)। হঠাৎই দোকানের সামনে থাকা সামগ্রী ও একাধিক মোটরবাইক ভেঙে ভিতরে ঢুকে পড়ে ‘পুলিশ’ লেখা একটি চারচাকা গাড়ি। সৌভাগ্যবশত, কেউ আহত হননি, তবে দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মালিক (District News)।

ঘটনাটি ঘটেছে রবিবার বেলা সাড়ে বারোটার সময়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই দ্রুত গতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের সামনে ঢুকে পড়ে। দোকানদার সেই সময় খেতে যাওয়ার জন্য হাত ধুতে গিয়েছিলেন, ফলে বড় বিপদ এড়ানো যায়।

আরও পড়ুন: শান্তিপুরের অন্যতম প্রসিদ্ধ শ্যামাপুজো ‘বুড়িমা কালীপুজো’

দোকানের সামনে রাখা বেশ কয়েকটি মোটরবাইক, আসবাবপত্র ও অন্যান্য পণ্যের ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কাটোয়া থেকে শ্রীরামপুর যাওয়ার পথে ছিল। চালকের চোখে ঘুম চলে আসাতেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে অনুমান।

ঘটনার খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ি ও চালক—দু’জনকেই আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88 idn poker 88