Wednesday, April 8, 2026
Homeদুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, বিমানকর্মীদের তালিকা প্রকাশ্যে

দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল, বিমানকর্মীদের তালিকা প্রকাশ্যে

ওয়েব ডেস্ক: গুজরাটের আমেদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান (Ahmedabad Plane Crash)। আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই প্যাটেল বিমানবন্দর থেকে উড়ানের পর কিছুটা যেতেই ভেঙে পড়ে বিমানটি। এটি এয়ার ইন্ডিয়ার বোয়িং এআই ১৭১ বিমান। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, মৃত্যু হয়েছে ২৪২ জন যাত্রীর। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে দাউ দাউ করে আগুন জ্বলছে প্লেনে। কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গিয়েছে। আপাতত ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে। ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এছাড়াও গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিমান দুর্ঘটনা নিয়ে। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। দুর্ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল (Chief minister Bhupendra Patel)। সূত্রের খবর, সেই বিমানেই ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। আমদাবাদে আদানি গোষ্ঠী পরিচালিত বিমানবন্দরের কাছে ভেঙে পড়ল বিমান, শোকপ্রকাশ করেছেন গৌতম আদানি।

বৃহস্পতিবার দুপুর ১ টার কিছু পর সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানটি। সংবাদসংস্থা এএনআই-এর দেওয়া তথ্য অনুযায়ী বিমানে ছিলেন ২৪২ জন যাত্রী। বিমানটিতে ৫৪ জন ব্রিটিশ নাগরিক ছিলেন, ১৭২ জন ভারতীয়, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান নাগরিক ছিলেন। হতাহতের সংখ্যা নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। আমদাবাদে ডাক্তারদের হস্টেলে ধাক্কা দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের। তাঁদের মধ্যে ৫০ জনের মৃত্য়ুর আশঙ্কা। আহত ১৫ জুনিয়র ডাক্তার। আহতদের উদ্ধার করে দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জন সদস্যকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। ভদোদরা থেকে আরও ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ২০০ বেশি দমকলের ইঞ্জিন উপস্থিত। গুজরাত সরকার সমস্ত হাসপাতালগুলিকে হাই অ্যালার্ট জারি করেছে। দমকল বাহিনীকে মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। পুরো এলাকাকে গ্রিন জোন করা হয়েছে।

আরও পড়ুন: আমেদাবদে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, বহু হতাহতের আশঙ্কা

ইতিমধ্যে সামনে এসেছে বিমান কর্মীদের তালিকা। ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর, সুমিত সভরওয়াল, অপর্ণা মহাদিক, শ্রদ্ধা ধওয়ন, দীপক পাঠক, ইরফান শেখ, নানথেম সিংসেন, মৈথিলি পাটিল, মণীষা থাপা বিমানে সওয়ার ছিলেন। বিমানবন্দর সংলগ্ন রাস্তাঘাট আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। আমদাবাদের মেঘানিনগর এলাকায় বিমান দুর্ঘটনাটি ঘটে। বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দরে ঢোকার সমস্ত রাস্তা। আশপাশের একাধিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। মেঘানিনগরে জেরে কলকাতা থেকে আমদাবাদগামী বিমানের উড়ান স্থগিত। ভয়াবহ বিমান দুর্ঘটনার নিয়ে বিশেষজ্ঞ মতে, দুর্ঘটনার আগে মাটি থেকে বিমানের উচ্চতা ছিল স্বল্প। লোকালয়ে বিমান ঘোরানো সম্ভব ছিল না। ডাবল ইঞ্জিন ফেলিওরই কি দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto