ওয়েব ডেস্ক : বীরভূমের (Birbhum) শান্তিনিকেতন (Shantiniketan) চাঞ্চল্যকর ঘটনা। মধুচক্র চালানোর অভিযোগ বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ (Police)। জানা যাচ্ছে, শান্তিনিকেতন থানার প্রান্তিক রেল স্টেশন সংলগ্ন একটি হোটেলে এমন ঘটনা ঘটেছে। এর পরেই গোপন সূত্রে খবর পেয়ে ব্যবস্থা নিল পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শান্তিনিকেতন থানার প্রান্তিক রেলস্টেশন সংলগ্ন ওই হোটেলে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল। এমনই অভিযোগ এসেছিল পুলিশের কাছে। সেই খবর পেয়ে বুধবার ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। তার পরেই ওই হোটেল থেকে উদ্ধার করা হয় ৮ যুবতীকে। সঙ্গে এই চক্র চালানোর জন্য গ্রেফতার (Arrest) করা হল চার যুবককে। শন্তিনিকেতনে এমন ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আরও খবর : উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু শিক্ষিকার, লাইন পার হতে গিয়ে দুর্ঘটনা
সূত্রের খবর, দীর্ঘদিন ধরে বাইরে থেকে মহিলারা এসে ওই হোটেলে দেহ ব্যবসা করত বলে অভিযোগ। তার পরেই সম্প্রতি এই ঘটনা সম্পর্কে গোপন সূত্রে পায় পুলিশ। এর পরেই গতকাল রাতে প্রান্তিক রেলস্টেশন সংলগ্ন ওই হোটেলে অভিযান চালায় পুলিশ।
জানা গিয়েছে, বুধবার রাতে শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ টিম সেই হোটেলে হানা দেয়। পুলিশ আটজন যুবতীকে উদ্ধার করেছে হোটেল থেকে। অবৈধভাবে মধুচক্র চালানোর ষড়যন্ত্রে চারজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এদিনই তাদেরকে বোলপুর আদালতে পাঠানো হয়েছে বলে খবর।
দেখুন অন্য খবর :







