Thursday, March 12, 2026
HomeScrollইংল্যান্ডের পরবর্তী কোচ হোক রবি শাস্ত্রী! চাইছেন প্রাক্তন ক্রিকেটার

ইংল্যান্ডের পরবর্তী কোচ হোক রবি শাস্ত্রী! চাইছেন প্রাক্তন ক্রিকেটার

শাস্ত্রীর পরিসংখ্যান দেখেই তাঁকেই হেডকোচ হিসেবে চাইছেন তিনি!

ওয়েব ডেস্ক : চলছে ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া অ্যাশেজ (Ashes) সিরিজ। তবে মাত্র ১১ দিনের মধ্যে এই সিরিজ জয় করে নিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসাবে ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে (Ravi Shastri) চাইছেন প্রাক্তন স্পিনার মন্টি পানেসর (Monty Panesar)।

সাংবাদিক রবি বিস্তের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে তা কে জানে? তোমাকে সেটা ভাবতে হবে। মানসিক, শারীরিক এবং কৌশলগতভাবে অস্ট্রেলিয়ার দুর্বলতার সুযোগ তুমি কীভাবে নেবে, আমি মনে করি রবি শাস্ত্রীর ইংল্যান্ডের পরবর্তী প্রধান কোচ হওয়া উচিত।”

আরও খবর : জোড়া সাফল্য ইস্টবেঙ্গলের! ছেলেদের পাশাপাশি জিতল মেয়েরাও

প্রসঙ্গত, পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজের মধ্যে তিনটি ইতিমধ্যে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া (Australia)। এর ফলে প্রবল চাপে রয়েছেন ইংল্যান্ডের (England) কোচ ব্র্যান্ডন ম্যাকালাম ও তাঁর ‘বাজবল’। এর পরেই ভারতের প্রাক্তন কোচকে ইংল্যান্ডের পরবর্তী কোচ হিসেবে বেছে নিলেন পানেসর। ওয়াবহাল মহলের মতে, অস্ট্রেলিয়ার মাটিতে শাস্ত্রীর পরিসংখ্যান দেখেই রবি শাস্ত্রীকেই ইংল্যান্ডের পরবর্তী হেড কোচ হিসেবে বেছে নিয়েছেন প্রাক্তন স্পিনার।

মূলত, ২০১৭ সালে ভারতের কোচ হয়েছিলেন রবি শাস্ত্রী। তাঁর আমলেই ৬৫টি টি২০-র মধ্যে ৪২টি, ওয়ানডেতে ৭৬টি ম্যাচের মধ্যে ৫১টি ও ৪৩টি টেস্টের মধ্যে ২৫টিতে জয় পেয়েছে ভারত। এমনকি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো কঠিন পিচেও জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ফলে এই কারণেই হয়তো ইংল্যান্ডের প্রাক্তন স্পিনার ভারতীয় কোচকেই বেছে নিচ্ছেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অন্যদিকে তিনটি ম্যাচ হারে পর রয়েছে আরও দু’টি ম্যাচ। তা হবে মেলবোর্ন ও সিডনিতে। ফলে এই ম্যাচগুলি হারলে হোয়াইটওয়াশ হতে পারে ইংল্যান্ড।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

toto evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel