Friday, June 12, 2026
HomeScrollভোটের আগে বেসুরো নেতা! জেলার শাসক শিবিরে বাড়ল অস্বস্তি?
Purba Medinipur

ভোটের আগে বেসুরো নেতা! জেলার শাসক শিবিরে বাড়ল অস্বস্তি?

শুভেন্দু অধিকারীকে নিয়েও বিস্ফোরক মন্তব্য তমলুকের বিধায়কের

পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে আবারও অসন্তোষের সুর শোনা গেল তৃণমূল কংগ্রেসের (TMC) অন্দরমহলে। এবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) তমলুকের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra) সাংবাদিক সম্মেলন করে দলের প্রতি ক্ষোভ উগরে দিলেন। দীর্ঘদিন ধরেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল। এবার সেই জল্পনাই আরও উস্কে দিল তাঁর সাম্প্রতিক মন্তব্য।

সৌমেন মহাপাত্র অভিযোগ করেন, দলের বিভিন্ন কর্মসূচিতে তাঁকে আর ডাকা হচ্ছে না। তাঁর কথায়, “হয়তো আমি আর দলকে সমৃদ্ধ করতে পারব না বলেই আমাকে ডাকা বন্ধ হয়ে গিয়েছে।” এই মন্তব্যের জেরে জোর জল্পনা শুরু হয়েছে—ভোটের আগে কি তবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন তিনি? পূর্ব মেদিনীপুরে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশই জটিল হয়ে উঠছে। সৌমেন মহাপাত্রের দাবি, জেলায় তৃণমূলের লড়াই এবার সহজ নয়, কারণ রাজনৈতিক প্রতিপক্ষের সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন: বুধেই দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি, প্রার্থী বাছাইয়ের ইঙ্গিত!

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন তিনি। সৌমেন বলেন, “আমি কোনওদিন শুভেন্দু অধিকারীকে গালাগালি করিনি, আমৃত্যু করব না।” তাঁর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক জল্পনা বাড়িয়েছে।

সৌমেন মহাপাত্রের স্ত্রীও এই প্রসঙ্গে বলেন, তাঁরা বরাবরই ইস্যুভিত্তিক রাজনীতি করেন। তাঁর কথায়, “আমরা কোনও ব্যক্তিকে আক্রমণ করতে পারি না। হয়তো সেটাই করতে পারিনি বলেই আমরা এখন ব্যাকফুটে আছি।” যদিও সাংবাদিক সম্মেলনে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও এখনও পর্যন্ত দল ছাড়ার কথা সরাসরি ঘোষণা করেননি সৌমেন মহাপাত্র। ফলে রাজনৈতিক মহলে এখন প্রশ্ন—তাঁর এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d