Saturday, July 25, 2026
HomeScrollবুধেই দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি, প্রার্থী বাছাইয়ের ইঙ্গিত!
BJP

বুধেই দিল্লিতে কেন্দ্রীয় কমিটির সঙ্গে বৈঠকে বসছে বঙ্গ বিজেপি, প্রার্থী বাছাইয়ের ইঙ্গিত!

নির্বাচন কমিশন রাজ্যে আসতেই আরও তৎপরতা বাড়াল বঙ্গ বিজেপি

ওয়েবডেস্ক– বাংলায় এখন সবার মুখে শুধু একটাই কথা ভোট। বাংলায় ভোট (West Bengal Assembly Election)  পুজো শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকেই। রাজ্য নেতৃত্বরাও তাদের ভোট প্রচারে ব্যস্ত। এবার শুধু নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার পালা। দুদিনের সফরে এসে নির্বাচন কমিশন (Election Commission)  বুঝিয়ে দিয়ে গেছে সুষ্ঠু, অবাধ ভোট হবে বাংলায়। তার জন্য প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Chief Election Commissioner Gyanesh Kumar) ।

এবার ভোটমুখী এই বঙ্গে আরও তৎপরতা বাড়াল বিজেপি (Bjp) । কালই অর্থাৎ বুধবারই বঙ্গ বিজেপি (Bengal Bjp)  নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি (BJP Central Committee) । দিল্লির বিজেপির সদর দফতরে এই বৈঠক বসতে চলেছে বিজেপির কেন্দ্রীয় কমিটি। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য সহ রাজ্য সংগঠনের একাধিক পদস্থ নেতৃত্ব। নির্বাচনী রণকৌশল সহ কথা হতে পারে প্রার্থী তালিকা নিয়েও। দলীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনে রণকৌশল নির্ধারণই এই বৈঠকের অন্যতম লক্ষ। দলীয় সংগঠকে আরও শক্তিশালী করতে বুথস্তরে কর্মসূচি জোরদার করা ও বিরোধী রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ-সব কিছু নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েও প্রাথমিক পর্যায়ের আলোচনা হতে পারে।

রাজ্য নেতৃত্বের কাছ থেকে জেলার রাজনৈতিক পরিস্থিতি এবং সংগঠনের প্রস্তুতি সম্পর্কের রিপোর্ট চাইতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব। কোথায় প্রচার জোরদার করতে হবে, কোন আসনে কোন দল শক্তিশালী তা নিয়েও আলোচনা হতে পারে।

আরও পড়ুন-  পাঁচদিনের মাথায় ধরনা প্রত্যাহার মমতার, কারণ কী?

বিশেষজ্ঞমহলের মতে, এখনও ভোট ঘোষণা হয়নি। সবে মাত্র একগুচ্ছ  নির্দেশ দিয়ে আর বাংলার পরিস্থিতি খতিয়ে দেখে দিল্লি পাড়ি দিয়েছে নির্বাচন কমিশন। ভোট ঘোষণার আগে নিজেদের আরেকটু ঝালাই করে নিচ্ছে গেরুয়া শিবির। বৈঠকের পর রাজ্য রাজনীতিতে নতুন বার্তা বা কৌশলের ইঙ্গিত মিলতে পারে।

[youtube-feed feed=1]
Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto toto slot nobu99