Thursday, March 26, 2026
HomeScrollভবিষ্যৎমুখী বাজেট, যুব সমাজের জন্য মুক্ত আকাশ’, নির্মলার বাজেটকে ঐতিহাসিক বললেন মোদি
Narendra Modi

ভবিষ্যৎমুখী বাজেট, যুব সমাজের জন্য মুক্ত আকাশ’, নির্মলার বাজেটকে ঐতিহাসিক বললেন মোদি

লোকসভায় বাজেট পেশ হতেই রক্তক্ষরণ শুরু হয়েছে শেয়ার বাজারে

কলকাতা: কেন্দ্রীয় বাজেট (Budget 2026) পেশের পরই শেয়ার বাজারে বড়সড় পতন দেখা গেলেও ২০২৬ সালের বাজেটকে “ভবিষ্যৎমুখী” ও “ঐতিহাসিক” বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। লোকসভায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের (Nirmala Sitharaman) বাজেট ভাষণের পর দেশবাসীর উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এই বাজেট ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখাকে শক্ত ভিত দেবে।

মোদি বলেন, টানা নবমবার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়েছেন নির্মলা সীতারামন এবং এই বাজেট নারীশক্তির দৃঢ় উপস্থিতির প্রতীক। তাঁর কথায়, “আজকের বাজেট বর্তমানের চাহিদা মেটানোর পাশাপাশি ভবিষ্যতের ভারত গড়ার ভিত্তি তৈরি করছে। সংস্কারের পথে দেশকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে এই বাজেট।”

আরও পড়ুন: সামরিক খাতে রেকর্ড বরাদ্দ! দেশের সুরক্ষায় কী পদক্ষেপ নির্মলার?

প্রধানমন্ত্রী দাবি করেন, বাজেটে একাধিক যুগান্তকারী সংশোধন আনা হয়েছে যা অর্থনীতিতে গতি আনবে। যুব সমাজের কর্মসংস্থান, দক্ষতা বৃদ্ধি এবং উদ্ভাবনের সুযোগ বাড়বে বলেও তিনি উল্লেখ করেন। “ভারতের যুবকদের জন্য উড়ার মুক্ত আকাশ তৈরি হয়েছে”—বলেন মোদি। রাজস্ব ঘাটতি ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথাও তুলে ধরেন তিনি।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) খাতকে শক্তিশালী করে “লোকাল থেকে গ্লোবাল” হওয়ার পথ আরও মসৃণ হবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। হাইস্পিড রেল করিডর, ডেটা সেন্টার হাব গড়ে তোলার উদ্যোগ এবং কর ছাড়ের কথাও তাঁর বক্তব্যে উঠে আসে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সাম্প্রতিক চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থান নিচ্ছে।

তবে বাজেট ঘিরে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে। বাজেট পেশের পরই শেয়ার বাজারে ধস নামে। বিরোধীদের অভিযোগ, দরিদ্র ও মধ্যবিত্তের জন্য বাস্তব স্বস্তি নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাজেটকে “মিথ্যেয় ভরা” বলে কটাক্ষ করেছেন। সব মিলিয়ে প্রশংসা ও সমালোচনার মাঝেই শুরু হল বাজেট-পরবর্তী রাজনৈতিক তরজা।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto