HomeBig newsরাহানের ডেপুটি কি রিঙ্কু? সদ্য পিতৃহারা ক্রিকেটারকে বড় দায়িত্ব দিল KKR
Kolkata Knight Riders

রাহানের ডেপুটি কি রিঙ্কু? সদ্য পিতৃহারা ক্রিকেটারকে বড় দায়িত্ব দিল KKR

KKR-এ কোন দায়িত্ব দেওয়া হল রিঙ্কু সিংকে? জানলে চমকে উঠবেন

কলকাতা: তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়েছিল কলকাতা নাইট রাইডার্সই (Kolkata Knight Riders), পরিবর্তে তিনিও শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে দিয়েছেন নিজের নজরকাড়া পারফরম্যান্স। এবার সেই দলেই বড় দায়িত্ব পেলেন রিঙ্কু সিং (Rinku Singh)। আসন্ন আইপিএল-এর মরসুমে (IPL 2026) অধিনায়ক অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane) ‘ডেপুটি’ হিসেবে আলিগড়ের এই তরুণ ব্যাটারের নাম ঘোষণা করল নাইট কর্তৃপক্ষ। অর্থাৎ, ২০২৬-এ কেকেআর-এর সহ-অধিনায়ক (Vice Captain) হচ্ছেন রিঙ্কুই।

গত মরশুমে দলের সহ-অধিনায়ক ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। কিন্তু খারাপ পারফরম্যান্সের কারণে এবারে তাঁকে দলে রাখা হয়নি। অন্যদিকে, অভিজ্ঞ তারকা আন্দ্রে রাসেলও এবার দলে নেই, এদিকে সুনীল নারিনও দাঁড়িয়ে রয়েছেন কেরিয়ারের শেষ পর্যায়ে। ফলে নেতৃত্বের ক্ষেত্রে একটি শূন্যতা তৈরি হয়েছিল। সেই জায়গা পূরণ করতেই রিঙ্কুর উপর আস্থা রাখল দল। কেকেআরের টিম ম্যানেজমেন্ট স্পষ্টতই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এই পদক্ষেপ করেছে।

আরও পড়ুন: যোগীরাজ্যে নতুন দায়িত্বে রিঙ্কু সিং, কী করবেন বিশ্বকাপজয়ী তারকা?

রিঙ্কুর এই প্রমোশনের পিছনে রয়েছে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স ও দলের প্রতি অবদান। বেশ কয়েক মরশুম ধরে নাইটদের হয়ে খেলছেন তিনি। দলের সংস্কৃতি, ড্রেসিংরুমের পরিবেশ—সবকিছুই তাঁর নখদর্পণে। চাপের মুখে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একাধিক নজির রয়েছে তাঁর ব্যাটে। বিশেষ করে শেষ ওভারে তাঁর ব্যাটিং ইতিমধ্যেই আইপিএলে আলাদা পরিচিতি তৈরি করেছে।

শুধু তাই নয়, নেতৃত্বের ক্ষেত্রেও রিঙ্কু একেবারে নতুন নন। ঘরোয়া ক্রিকেটে উত্তরপ্রদেশ দলের অধিনায়কত্ব করেছেন। পাশাপাশি ইউপি প্রিমিয়ার লিগেও নেতৃত্ব দিয়েছেন। ফলে নেতৃত্বের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁর ঝুলিতেই রয়েছে। কোচ অভিষেক নায়ারের সঙ্গে তাঁর বোঝাপড়াও দারুণ, যা দল পরিচালনায় বড় ভূমিকা নিতে পারে।

সব মিলিয়ে, আইপিএলের নতুন মরশুমে সিঙ্কু সিংয়ের কাঁধে বাড়তি দায়িত্ব। এখন দেখার, এই নতুন ভূমিকায় তিনি কতটা সফল হন এবং ভবিষ্যতে কেকেআরের পূর্ণকালীন অধিনায়ক হিসেবে নিজেকে কতটা প্রতিষ্ঠিত করতে পারেন।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News